News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলী থানার ওসির বাসভবনে চুরি
Image

আমতলী থানার ওসির বাসভবনে চুরি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ এপ্রিল৷৷ বিশালগড়স্থিত অফিসটিলার আমতলী থানার ওসি প্রণব সেনগুপ্তের বাড়িতে রহস্যজনক চুরি হয়েছে বলে জানা গেছে৷ চোরের দল নগদ ৫ হাজার টাকা ২ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু নথি নিয়ে যায় বলে ওসি প্রণব সেনগুপ্তের স্ত্রীর কাছ থেকে জানা যায়৷ খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার ওসি সত্যেন  বসু রায় চৌধুরী, এসআই সত্যজিৎ মল্লিক দেবব্রত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা৷ আমতলী থানার ওসির স্ত্রী জানান চলতি মাসের ১২ তারিখ  শেষবারের মতো এই বিশালগড়স্থিত অফিসটিলায় বাড়িতে এসেছিল৷ কোন এক কাজে সস্ত্রীক কলকাতায় চলে গিয়েছিল৷ বর্হিরাজ্য থেকে ফিরে এসে কয়েকদিন  আগরতলায় কাটিয়েছেন৷ শনিবার নিজ বাড়িতে এসে দেখেন গেইটের তালা ভাঙা, ঘরের বিছানা এলোমেলো৷ সব কিছু দেখার পর ওসি প্রণব সেনগুপ্ত বলেন একদল দুষৃকতী প্রাণে মারার চেষ্টা করছে৷ জাতীয় সড়কে টহলরত অবস্থায় গাাড়ি চাপা দিয়ে মারার চেষ্টাও করেছিল দুষৃকতীরা৷ এমন রহস্যজনক চুরির ঘটনায় গোটা বিশালগড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top