News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক নিরাপত্তার প্রশ্ণে সংখ্যালঘুদের ভোট বাম শিবিরেই যাবে ঃ সুদীপ বর্মন
Image

সামাজিক নিরাপত্তার প্রশ্ণে সংখ্যালঘুদের ভোট বাম শিবিরেই যাবে ঃ সুদীপ বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ সামাজিক নিরাপত্তার প্রশ্ণে সংখ্যালঘু অংশের জনগণের ভোট বাম শিবিরেই যাবে,

শুক্রবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগরতলায়৷ ছবি নিজস্ব৷

দৃঢ়তার সাথে জানান তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷ দলীয় সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এবিষয়ে তাঁর যুক্তি, বিজেপি সাম্প্রদায়িক দল হিসেবেই পরিচিত৷ রাজ্যে গত কয়েকদিনে গরু নিয়ে যা কান্ড ঘটিয়েছে তাতে সামাজিক নিরাপত্তার প্রশ্ণে সংখ্যালঘু অংশের জনগণ বাম শিবিরের দিকেই ছুটবেন৷ তাঁর দাবি, ২১টি বিধানসভা কেন্দ্রে প্রায় কুড়ি হাজারের উপর মুসলীম ভোটার রয়েছেন৷ তাঁদের মধ্যে একটা অংশ বামেদের উপর আস্থাশীল৷ বাকিরাও সামাজিক নিরাপত্তার প্রশ্ণে বাম শিবিরের দিকেই আস্থা প্রদর্শন করবেন বলে সুদীপ বাবুর অনুমান৷
এদিন তিনি মেনে নিয়েছেন, তৃণমূল সাংগঠনিক দিক দিয়ে এরাজ্যে খানিকটা দূর্বল৷ কিন্তু তিনি এও বলেন, তৃণমূল এখনো ধূয়ে মুছে সাফ হয়ে যায়নি৷ এরাজ্যে তৃণমূলেরও ভোটার রয়েছে৷ তাঁর দাবি, নির্বাচনে দাঁড়ালে এখনো বেশ কয়েকটি কেন্দ্রে তৃণমূল বিজয়ী হবে৷ তাছাড়াও একাধিক কেন্দ্রে নির্বাচনে বামেদের পর দ্বিতীয় স্থান দখল করে নেবে৷ ফলে, তৃণমূলের কোন অস্তিত্ব নেই, কোন কোন রাজনৈতিক দল এমনটা মনে করে থাকলে, ভুল করা হবে, নাম না করে বিজেপিকেই কটাক্ষ করেন তিনি৷
এদিন তিনি বলেন, বামেরা যাতে নির্বাচনে কোন সুযোগ না পায়, সেজন্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলাম৷ অবাম ভোটের ভাগাভাগি যাতে না হয়, সেটাই চেয়েছিলাম৷ কিন্তু, এখন কেউ ভাবছে একাই ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়ে একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে সরকার প্রতিষ্ঠা করবে৷ সুদীপবাবুর মতে, এই পরিকল্পনায় ভোট ভাগাভাগি ছাড়া আর কিছুই হবে না৷ আর তাতে বামেরা জয় ছিনিয়ে নিয়ে সরকার প্রতিষ্ঠা করে ফেলবে৷ তাই এদিন তিনি আবারও, ভোট ভাগাভাগি এড়ানোর জন্য রাজ্যের সমস্ত অবাম রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top