News Flash

  • Home
  • Uncategorized
  • সুকমায় ২৫ শহিদের সন্তানদের শিক্ষার যাবতীয় খরচ বহন করবেন নাইট অধিনায়ক গম্ভীর
Image

সুকমায় ২৫ শহিদের সন্তানদের শিক্ষার যাবতীয় খরচ বহন করবেন নাইট অধিনায়ক গম্ভীর

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের সুকমায় ভয়ঙ্কর মাওবাদী হামলায় শহিদ হয়েছেন ২৫ জন সিআরপিএফ জওয়ান| মাওবাদী হামলায় ২৫ জন সিআরপিএফ জওয়ানের সন্তানদের পড়াশোনা সহ যাবতীয় খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর| বৃহস্পতিবার পুণে সুপারজায়ান্ট-এর বিরুদ্ধে আইপিএল ম্যাচের প্রাক্কালে শহিদ জওয়ানদের স্মরণ করে তাঁদের শ্রদ্ধা জানায় কলকাতা নাইট রাইডার্স টিম| শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমেছিল কেকেআর| এরপর গৌতম গম্ভীর টুইট করে লেখেন, ‘দেশের জন্য প্রাণ বলিদান দিলেন ২৫ জন সিআরপিএফ জওয়ান| আমি কখনও কখনও ভাবি, আমরা কি এই আত্মত্যাগের যোগ্য?’ এরপর আরও একটি টুইট করেন গম্ভীর| টুইটারে বাঁ হাতি ব্যাটসম্যান-নাইড অধিনায়ক লেখেন, ‘এসি-র ঘাটতি, বিশাল এসইউভি-র সাইজ এগুলির মধ্যেই আটকে থাকি আমরা| এবার বরং সিআরপিএফ শহিদদের মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করা যাক|’ একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে নিজের কলামেই গম্ভীর লিখেছেন, ‘গৌতম গম্ভীর ফাউন্ডেশনের পক্ষ থেকেই সুকমার শহিদদের সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হবে|’ গৌতম গম্ভীরের এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়|
উল্লেখ্য, গত সোমবার ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় শহিদ হয়েছেন ২৫ জন সিআরপিএফ জওয়ান| আহত হয়েছেন ৬ জন| ভয়ঙ্কর মাওবাদী হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘জওয়ানদের এই আত্মত্যাগ বৃথা যাবে না|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top