News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশী ব্যক্তির লালসায় গর্ভবতী বিধবা সালিশিতে অসন্তুষ্ট হয়ে গেলেন থানায়
Image

প্রতিবেশী ব্যক্তির লালসায় গর্ভবতী বিধবা সালিশিতে অসন্তুষ্ট হয়ে গেলেন থানায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ এপ্রিল৷৷ দুই সন্তানের জননী বিধবার অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষণ করল প্রতিবেশী এক ব্যক্তি৷ তাতে ঐ মহিলা গর্ভবতী হয় এবং লোক লজ্জার ভয়ে মহিলা গর্ভপাতও করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ের চেবরী এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ সংবাদে প্রকাশ, ২০০০ সালে উত্তর চেবরী গ্রাম পঞ্চায়েত এলকার জনৈক ব্যক্তিকে জঙ্গীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল৷ এরপর থেকে স্বামী হারা বিধবা দুই সন্তানকে নিয়ে জীবনযাপন করছিলেন৷ কিন্তু, মহিলার একাকীত্বের সুযোগ নিয়ে আট মাস পূর্বে মহিলাকে ধর্ষণ করে রসময় রুদ্রপাল নামে এক ব্যক্তি৷ সেইদিন রাত আনুমানিক নয়টা নাগাদ মহিলার ঘরে প্রবেশ করে এবং মুখে চাপা দিয়ে ধর্ষণ করে৷ ধর্ষণের পর মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল রসময়৷ লোকলজ্জা বেং প্রাণের ভয়ে মহিলা ঘটনাটি চাপা দিলেও সাত মাস পর তিনি বুঝতে পারেন যে তিনি গর্ভবতী৷ গত ২২ ফেব্রুয়ারী মহিলা গর্ভবতী কি না তা নিশ্চিত করতে জনৈক ডাক্তারের দ্বারস্থ হন৷ তেলিয়ামুড়ায় একটি প্যাথলজিতে আল্ট্রা সোনোগ্রাফী করানোর পর ডাক্তারবাবু নিশ্চিত করেন যে তিনি ছয়-সাত মাসের গর্ভবতী৷ ঘটনাটি ঐ মহিলা রসময়কে জানান৷ তখনও মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় যদি তা প্রকাশ্যে নিয়ে আসা হয়৷ মহিলাকে ১৩ হাজার টাকাও দিয়েছে রসময়  গর্ভপাত করানোর জন্য৷ সেই মোতাবেক সাত এপ্রিল তেলিয়ামুড়া হাসপাতালে ঐ বিধবা মহিলা গর্ভপাত করেন৷ এদিকে গোটা ঘটনা জানিয়ে ২০ এপ্রিল উত্তর চেবরী গ্রাম পঞ্চায়েতের সুবিচারের জন্য দ্বারস্থ হন বিধবা৷ সেই মোতাবেক ২৩ এপ্রিল পঞ্চায়েতে বসে গ্রাম্য সালিশি সভা৷ সালিশি সভায় অনুপস্থিত ছিলেন রসময় রুদ্রপাল৷ তাই সভায় কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে ঐ বিধবা মহিলা খোয়াই থানার দ্বারস্থ হন৷ রসময় রুদ্রপালের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷ এখনও পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷ এলাকার জন্য ঐ মহিলার পক্ষ নিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top