News Flash

  • Home
  • Uncategorized
  • সাপ্লাইয়ের নল দিয়ে আসে শুধু হাওয়া, শূন্য পাত্র নিয়ে ঘরে ফিরেন গিরিবাসীরা
Image

সাপ্লাইয়ের নল দিয়ে আসে শুধু হাওয়া, শূন্য পাত্র নিয়ে ঘরে ফিরেন গিরিবাসীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ এপ্রিল৷৷ সরকারী প্রতিশ্রুতি অনুযায়ী গুচ্ছ গ্রামে এসে বসবাস করতে  থাকলেও নানা সুযোগ

সাপ্লাইয়ের নলের সামনে পাত্র নিয়ে জলের জন্য অপেক্ষা৷ ছবি নিজস্ব৷

সুবিধা থেকে বঞ্চিত উপজাতি গিরিবাসীরা৷ তার মধ্যে অন্যতম সমস্যা হলো পরিশ্রুত পানীয় জলের৷ দীর্ঘ কয়েকমাস ধরে তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত তুইমধু রঙ্গিয়াটিলায় বসবাসকারী গিরিবাসীরা জানান দীর্ঘ কয়েক মাস ধরে পানীয় জলের সমস্যায় ভোগছে গিরিবাসীরা৷ পাইপ দিয়ে জল আসে না৷ মেশিন চালাতে শুধু শু শু করে হাওয়া বের হয়৷ বারবার ডি ডব্লিউ এস আধিকারিককে জানিয়ে আসলেও কাজের কাজ অশ্বডিম্ব৷ চামকাঘাট এলাকা থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত রঙ্গিয়াটিলা গুচ্ছ গ্রামের একটা উপজাতি বসতি৷ এলাকার নাম বংশী ব্রজেন্দ্র পাড়া৷ বর্তমানে বিভিন্ন এডিসি ভিলেজ থেকে আসা বংশী ব্রজেন্দ্র পাড়াতে ৫০টি পরিবারের বসবাস৷ প্রত্যেকটি পরিবার বনের লতাপাতা সংগ্রহের পাশাপাশি বনের লাকড়ী বিক্রির উপর সংসার প্রতিপালন করে থাকেন৷ ব্রজেন্দ্র পাড়াতে যদিও পাইপ লাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্যে পানীয় জলের ট্রেপও রয়েছে৷ পানীয় জলের টেপ থাকলে টেপ দিয়ে দীর্ঘ কয়েকমাস ধরে জল পাচ্ছেনা গিরিবাসীরা৷ ফলে বাধ্য হয়ে কয়েক কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে গিরিবাসীদের৷ পানীয় জলের দাবীতে মুঙ্গিয়াকামী ডি ডব্লিউ এস দফতরের আধিকারীকদের জানানো হলেও, গিরিবাসীদের কথায় আমল দেয়নি৷ ব্রজেন্দ্র পাড়ার গুচ্ছ গ্রামের গিরিবাসীরা পানীয় জলের জন্যে প্রতিদিন হাড়ি কলসীনিয়ে জলের টেপের সামনে হাজির থাকলেও টেপ দিয়ে জল সরবরাহ হয়না দীর্ঘ কয়েক মাস ধরে৷ ফলে খালি কলসী নিয়ে প্রতিদিন বাড়ী ফিরতে হচ্ছে৷ যদিও ওই এলাকার বসবাসকারী গিরিবাসীদের জন্যে পানীয় জল সরবরাহের জন্যে একটি ট্রিটমেন্ট প্লেন্ট থাকলেও পানীয় জল তাদের ঘরে পৌঁছায় না৷ ফলে বাধ্য হয়ে কয়েক কিলোমিটার পথ বেয়ে জল সংগ্রহ করতে হচ্ছে তাদের৷ এদিকে বংশী ব্রজেন্দ্র পাড়াতে একটি অঙ্গনওয়ারী কেন্দ্র থাকলে জলের অভাবে প্রতিদিন কচিকাঁচা শিশুদের মধ্যে পুষ্টি প্রকল্পের খাবার প্রদান অনেক সময় বেঘাত সৃষ্টি হচ্ছে৷ তবে ওই এলাকার গিরিবাসীর চায় পরিশ্রুত পানীয় জল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top