News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বহু বাড়িঘর, প্রশাসনের মৌনতা ভাঙতে জনতার পথ অবরোধ
Image

খোয়াই নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বহু বাড়িঘর, প্রশাসনের মৌনতা ভাঙতে জনতার পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ এপ্রিল৷৷ ফের তেলিয়ামুড়া মহকুমার নদীর ভাঙ্গন নিয়ে তেলিয়ামুড়া – খোয়াই সড়ক

খোয়াই নদীর গর্ভে চলে যাচ্ছে মোহরছড়ার বহু বাড়ি (বাঁয়ে) এবং প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় পথ অবরোধ জনতার (ডানে)৷ ছবি নিজস্ব৷

অবরোধ করে ক্ষদ্ধ এলাকাবাসী৷ দীর্ঘ দুই ঘন্টা চলে অবরোধ৷ রাস্তার দুই দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে৷ ঘটনাস্থলে এসডিএম জয়ন্ত দে, ওসি সিদ্ধার্থ শঙ্কর সহ বিশাল পুলিশ বাহিনী৷
সংবাদে প্রকাশ, মোহড়ছড়ার কমলনগর এলাকায় একটি পাশ দিয়ে বয়ে চলছে খোয়াই নদী৷ তিন দিনের টানা বর্ষণে প্রতিনিয়ত ভেঙ্গে যাচ্ছে খোয়াই নদীর পাড়৷ এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী ছিল পাড় ভাঙ্গণ রোধে াপ্রশাসন কেন ব্যাবস্থা গ্রহণ করোক৷ উল্লেখ্য পূর্বে ঐ এলাকায় নদীর পাড় ভেঙ্গে তিন তিনটি প্রাণহানী ঘটে বলেও এলাকাবাসী অভিযোগ করে৷ তবে বর্তমানে নদীর পাড়ে বসবাসকারী প্রত্যেকটি বাড়ীর লোকজন দুঃচিন্তার মধ্যে দিন যাপন করছেন৷ যে কোন সময় পাড় ভেঙ্গে বাড়ীঘর নদীর গর্ভে চলে যেতে পারে৷ দীর্ঘ দিনের ক্ষোভের বহিঃপ্রকাশ করে আজ সকাল ১০ টায়৷ কয়েক শত মহিলা পুরুষ তেলিয়ামুড়া-খোয়াই সড়ক অবরোধ করেন৷ দীর্ঘ দুই ঘন্টা পর পুলিশ প্রশাসন ও মহকুমা শাসকের আলোচনার পর এবং আগামীকাল সকাল ৯টার মধ্যে ডিএম এসে এলাকা পরিদর্শনের ও ব্যাবস্থার নেওয়ার আশ্বাস পেলে অবরোধ তুলে নেয়৷ এদিকে এলাকাবাসীরা আরো অভিযোগ করে জানান দীর্ঘ দুই দশক পূর্বে যেমন প্রাণহানী ঘটেছে বর্তমান অনেক অনেক বাড়ীঘর এ নদী গর্ভে চলে গেছে৷ তাই এলাকাবাসী চাইছে এই সমস্যার দ্রুত সমাধান যেন হয়৷ নইলে আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন গড়ে তুলবেন তারা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top