News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে শুরু বিজেপির রাজ্য কার্যকারিনী বৈঠক
Image

ধর্মনগরে শুরু বিজেপির রাজ্য কার্যকারিনী বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ আগামী বিধানসভা নির্বাচনেক সামনে রেখে দলের রণকৌশল নিয়ে আলোচনার জন্য বিজেপি রাজ্য কার্যকারিনী বৈঠক শুরু হয়েছে৷ বৈঠক হচ্ছে ধর্মনগরে৷
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহহেল দাবি৷ যদিও প্রাকৃতিক দুর্যোগের জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এখনো ত্রিপুরায় এসে পৌঁছতে পারেনি৷ ত্রিপুরার উত্তর জেলায় ধর্মনগরে শনিবার থেকে বিজেপির ২ দিনের রাজ্য কার্যকারিনী বৈঠক শুরু হয়েছে৷ বেলা ১২টা থেকে একটি বেসরকারি হোটেলে গুরুত্বপূর্ণ এই বৈঠকে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্য কমিটির সদস্যরা সেখানে পৌঁছেছেন৷ আগামীকাল বেলা ৩টা পর্যন্ত এই বৈঠক চলবে বলে বিজেপির সূত্রে জানা গেছে৷ বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন বৈঠকের প্রতিটি পর্বে সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবের উপস্থিত থাকার কথা ছিল৷ কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি এখনো এসে পৌঁছতে পারেননি৷ ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে এই সমস্যা হচ্ছে৷ আবহাওয়া কিছুটা উন্নতি হলে এবং হেলিকপ্ঢার উড়ার অনুমতি পেলেই তিনি বৈঠক স্থলে এসে পৌঁছবেন বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top