News Flash

  • Home
  • Uncategorized
  • বন দপ্তরের কোয়ার্টারেই চন্দন গাছ কাটল বনদস্যুরা
Image

বন দপ্তরের কোয়ার্টারেই চন্দন গাছ কাটল বনদস্যুরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল৷৷  তেলিয়ামুড়া গামাইবাড়ীস্থিত বন দপ্তরের রেঞ্জ অফিসের সরকারী কোয়ার্টার প্রাঙ্গণে প্রায় দুই লক্ষ টাকার চন্দন গাছ পাচারে ব্যর্থ হল পাচারকারীরা৷ বৃহস্পতিবার কোয়ার্টারে বন দপ্তরের কোন কর্মী ছিলনা৷ কোয়ার্টার ফাঁকা দেখে পাচারকারীরা ২ লক্ষ টাকার চন্দন গাছের গোড়া কেঠে দেয়৷ কর্মীরা পেট্রোলিং সেরে ভোর চারটায়  আসলে কেউ দেখতে পায়নি চন্দন গাছ মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে৷ সকালের আলোতে বনকর্মীরা দেখতে পায় চন্দন গাছটি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে৷ গাছটির গায়ে সাইজ করানো করাতের চিহ্ণও রয়েছে৷ তবে কে বা কারা কেটেছে সে বিষয়ে বনকর্মীরা জানেনা৷ এদিকে প্রশ্ণ উঠতে শুরু করেছে যেখানে বন দপ্তরের কোয়ার্টারে একটি দামী গাছ সুরক্ষিত নয় সেখানে পাহাড়ী এলাকায় গাছগুলি তথা বনজ সম্পদ কতটা সুরক্ষিত৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top