News Flash

  • Home
  • Uncategorized
  • ছবি নিজেই কথা বলে ঃ মুখ্যমন্ত্রী
Image

ছবি নিজেই কথা বলে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ চিত্র শিল্পী অবাক চৌধুরীর অঙ্কুর শীর্ষক প্রথম চিত্র প্রদর্শনী আজ থেকে সিটি
সেন্টারের আর্ট গ্যালারীতে শুরু হয়েছে৷ এই চিত্র প্রদর্শনীর সূচনা করে মুখ্যমন্ত্রী সরকার বলেন, প্রতিটি শিশুর মধ্যে তার যে প্রতিভা নানা ভাবে লুক্কায়িত রয়েছে তা আমরা কোন সময় দেখি বা না দেখি সেদিন দিয়ে মা ও বাবাকেই দায়িত্ব সহকারে তার সমস্ত লুক্কায়িত প্রতিভাগুলির বিকাশ ও স্ফুটনে সহায়তা করতে হবে৷ যাতে করে তারা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলতে পারে৷ কিন্তু সমস্যা হচ্ছে মা ও বাবারা এটাকে এ ভাবে দেখতে অভ্যস্থ নন৷ মুখ্যমন্ত্রী শ্রী সরকার বলেন, ছবি নিজেই কথা বলে৷ সভ্যতার শুরুতে ছবি ও দেহের অঙ্গভঙ্গিমার মধ্য দিয়েই মনের ভাব ব্যক্ত হতো৷ শিল্পীর মনের ভাবের বহিঃপ্রকাশ হচ্ছে ছবি৷ ছবি দেখে শিল্পীর মনন চিন্তন আবেগের পরিমান মূল্যায়ন করা যায়৷ তিনি বলেন, অবাক চৌধুরী তার সৃষ্টির মধ্য দিয়ে যে ধরনের উচ্চমানের ছবিগুলি এঁকেছেন তা অতুলনীয় ও প্রশংসনীয়৷ এজন্য তিনি অবাক চৌধুরী ও তার মা – বাবাকে ধন্যবাদ জানান৷ তিনি ভবিষ্যতে অবাক চৌধুরীর সাফল্যের কামনা করেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চিত্র শিল্পী স্বপন নন্দী৷ এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্ল, হলিক্রস সুকলের ভাইস প্রিন্সিপাল সোজান অগাষ্টিন, চিত্র শিল্পী অবাক চৌধুরী সহ অনেকে৷ উদ্বোধনীর শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন৷ ১৩ বছর বয়সের অবাক চৌধুরীর এই চিত্র প্রদর্শনী আজ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত প্রত্যহ বিকেল ৪টীত্রা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top