News Flash

  • Home
  • Uncategorized
  • আনোয়ারা মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবীতে ফের পথ অবরোধ
Image

আনোয়ারা মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবীতে ফের পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ আনোয়ারা চৌধুরীর রহস্য মৃত্যুর ঘটনাকে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ মঙ্গলবার পথ

মঙ্গলবার আগরতলায় পোস্টঅফিস চৌমুহনীতে পথ অবরোধ তৃণমূল ছাত্রপরিষদের৷ ছবি নিজস্ব৷

অবরোধ করেছে৷ এদিন বেলা একটা নাগাদ পোস্টফিস চৌমুহনীতে আনোয়ারা চৌধুরীর রহস্য মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবীতে পথ অবরোধে বসে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা৷ তাতে উভয় দিকে যান চলাচল ব্যহত হয়৷ পথ অবরোধ তুলে নেওয়ার জন্য অবরোধ স্থলে পৌঁছান সদরের এসডিপিও অশোক সিনহা এবং অতিরিক্ত পুলিশ সুপার সর্মিষ্ঠা চক্রবর্ত্তী৷ তাঁদের কাছে তৃণমূল ছাত্র পরিষদ আনোয়ারা চৌধুরীর প্রতি ন্যায় করার দাবী জানায়৷ প্রায় আধঘন্টা পথ অবরোধের পর পুলিশ প্রশাসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতির ভিত্তিতে তৃণমূল ছাত্র পরিষদ অবরোধ প্রত্যাহার করে নেয়৷ তবে, তারা আগামীকাল রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লার সাথেও এই ইস্যুতে দেখা করবে বলে জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top