News Flash

  • Home
  • Uncategorized
  • আইএস ঘাঁটিতে শক্তিশালী বোমা নিক্ষেপ করে সেনাবাহিনীকে অভিনন্দন ট্রাম্পের
Image

আইএস ঘাঁটিতে শক্তিশালী বোমা নিক্ষেপ করে সেনাবাহিনীকে অভিনন্দন ট্রাম্পের

ওয়াশিংটন, ১৪ এপ্রিল (হি.স.) : আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসকে টার্গেট করে পূর্ব আফগানিস্তানের পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় বড়সড় অভিযান চালাল মার্কিন সেনা| আফগানিস্তানের নানগড়হর প্রদেশের অচিন জেলার পাহাড়ে অজস্র গুহা জুড়ে আইএসের শাখা সংগঠন খোরাসানদের ঘাঁটি তৈরি হয়েছে| সেখানেই বিশ্বের সবথেকে বড় অপারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে| আর এই অভিযান সফল বলে সেনাবাহিনীকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|
বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযান খুবই সফল হয়েছে| আমরা সেনাবাহিনীর জন্য গর্বিত| তিনি আরও বলেন, সবাই জানেন, কী ঘটনা ঘটেছে| আমি ওই বোমা ব্যবহারের অনুমতি দিয়েছি| আমাদের রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি| তারা তাদের কাজ করেছে|
ট্রাম্প দাবি করেন, আইএস জঙ্গিদের বিরুদ্ধে তাঁর জমানাতেই গত আট বছরের তুলনায় অনেক বেশি সাফল্যলাভ করেছে সেনাবাহিনী| এই বোমার ব্যবহার উত্তর কোরিয়ার প্রতি কোনও বার্তা দেবে কিনা, সে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা উত্তর কোরিয়ার কাছে কোনও বার্তা পৌঁছে দেবে কিনা, তা জানা নেই| তবে বার্তা পৌঁছল, কি পৌঁছল না, তাতে কোনও ফারাক পড়বে না|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top