News Flash

  • Home
  • Uncategorized
  • মহাপুরুষদের জন্ম অথবা মৃতু্যদিবসে উত্তর প্রদেশে খোলা থাকবে স্কুল, জানালেন যোগী
Image

মহাপুরুষদের জন্ম অথবা মৃতু্যদিবসে উত্তর প্রদেশে খোলা থাকবে স্কুল, জানালেন যোগী

লখনউ, ১৪ এপ্রিল (হি.স.): মহাপুরুষদের জন্ম অথবা মৃতু্য দিবসে উত্তর প্রদেশের স্কুলগুলিতে আর থাকছে না ছুটি| এমনই নির্দেশিকা জারি করল যোগী আদিত্যনাথ সরকার| শুক্রবার বি আর আম্বেদকরের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘মহান ব্যক্তিদের জন্ম অথবা মৃতু্যদিবসে স্কুল বন্ধ রাখার প্রথা মোটেই ভালো নয়| সত্যি বলতে কি বেশিরভাগ সময়ে বাচ্চারা তো জানতেই পারে না কার জন্য তারা এই ছুটি পেল| তাই ছুটির প্রধান উদ্দেশ্যই সফল হয় না| বাচ্চারা যাতে মহাপুরুষদের জীবন থেকে অনুপ্রেরণা পেতে পারে তার জন্য সেই সব বিশেষ দিনে আয়োজন করতে হবে নানা রকম অনুষ্ঠান|’
অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে যোগী আদিত্যনাথ আরও বলেছেন, ‘প্রতি শিক্ষাবর্ষে নিয়ম মেনে ২২০ টি ওয়ার্কিং ডে হওয়া উচিত স্কুলগুলিতে| কিন্তু ছুটির তালিকা ক্রমে বাড়তে থাকায় স্কুল খোলা থাকে ১৩০-১৪০ দিন| এর ফলে পাঠ্যক্রম শেষ করতে শিক্ষক-শিক্ষিকাদের হিমসিম খেতে হয়|’ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top