News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইল ফোনই হবে ব্যাঙ্ক, ভীম-আধার অ্যাপ লঞ্চ করে বললেন প্রধানমন্ত্রী
Image

মোবাইল ফোনই হবে ব্যাঙ্ক, ভীম-আধার অ্যাপ লঞ্চ করে বললেন প্রধানমন্ত্রী

নাগপুর, ১৪ এপ্রিল (হি.স.): ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ‘বিপ্লব’ আনতে শুক্রবার সরকারিভাবে ভীম-আধার ডিজিটাল পেমেন্ট অ্যাপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মহারাষ্ট্রের নাগপুরে ভীম-আধার ডিজিটাল পেমেন্ট অ্যাপ লঞ্চ করার পর প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘শীঘ্রই দেশের দরিদ্ররা ডিজিধন, নিজিধন উপভোগ করবেন|’ ভীম অ্যাপ প্রত্যেক ভারতবাসীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এমনই দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনার মোবাইল ফোনই হবে আপনার ব্যাঙ্ক|’
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, এই ডিজিধন উদ্যোগ আসলে হল একটি সাফাই অভিযান| দুর্নীতিকে ভীতিপ্রদর্শনের লড়াই| আমরা এখন এমন একটি সময়ে এসে পেঁৗছেছি যখন মোবাইল ফোনের সাহায্যেই আর্থিক লেনদেন সম্ভব| এদিন লাকি গ্রাহক যোজনা ও ডিজিধন ব্যবসায়িক যোজনার মেগা ড্র জয়ীদের পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি ও প্রকাশ জাভড়েকর এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ সহ অন্যান্যরা|
ডিজিটাল অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ভারত ডিজিটাল অর্থনীতির পথে এগিয়ে চলেছে| সেই সময় খুব বেশি দূরে নেই যখন প্রতিটি ভারতীয়, যে যতই গরিব হোক না কেন, বলবে, ‘ডিজি-ধন, নিজি-ধন’ (ডিজিটাল টাকা আমার টাকা)| আমাদের প্রত্যেকের টাকার প্রয়োজন রয়েছে| তবে তা নগদ হতে হবে তার কোনও মানে নেই| বেশি নগদ মানেই বেশি সমস্যা| নগদ কম হলে সমাজে সমস্যা কমবে| আগামী দিনই হল নগদহীন অর্থনীতির| ভীম অ্যাপ প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, ভীম (ভারত ইন্টারফেজ ফর মানি) আধার অ্যাপের মতো অ্যাপ আগে কোথাও তৈরি হয়নি| এমনকি বেশিরভাগ উন্নত দেশেও এই ব্যবস্থা নেই| ভীম অ্যাপ আগামি দিনে পুরো চিত্রটাই বদলে দেবে| ভীম অ্যাপ নিয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়ে কেস স্টাডি হবে| ভীম অ্যাপে রেফারেল সিস্টেমও রয়েছে| কাউকে ভীম অ্যাপ রেফার করে শিখিয়ে দিলে আপনি দশ টাকা করে পাবেন| ভীম অ্যাপের সুবিধা সারা দেশের মানুষ পাবেন| প্রটিটি দেশ এর সুবিধা নিজেরা পেতে ঝাঁপিয়ে পড়বে| আর সেক্ষেত্রে প্রথম শুরু করার জন্য ভারত পথপ্রদর্শকের কাজ করবে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top