News Flash

  • Home
  • Uncategorized
  • সূতা সঙ্কটে ন্যায্যমূল্যের চাল সরবরাহ বন্ধ
Image

সূতা সঙ্কটে ন্যায্যমূল্যের চাল সরবরাহ বন্ধ

আগরতলা, ০৯ এপ্রিল (হি.স.): ত্রিপুরার মেলাঘরে বস্তা সেলাই’র সূতা না আসায় টানা বেশ কিছুদিন ধরে ন্যায্যমূল্যের দোকান পরিচালকদের চালের বস্তা সরবরাহ করা যাচ্ছে না। ফলে সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ।
ত্রিপুরা সরকারের খাদ্য দফতরের চালের গুদামে কোন সঙ্কট নেই। কিন্তু এই চাল বের করা যাচ্ছেনা। রাজ্য খাদ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, গত ০১ এপ্রিল থেকে মেলাঘরের কোওপারেটিভ গুদামে বস্তা সেলাই করার সূতা সরবরাহ করা হচ্ছে না। ফলে রেশন দোকানের মালিকদের চাল মেপে বস্তায় ভরে সেলাই করে দেওয়া যাচ্ছে না। এই কারণে পরিষেবা এক প্রকার বন্ধ হয়ে পড়েছে।
তিনি জানান, কোওপারেটিভের মাধ্যমে এই সূতা সরবরাহ করা হয়। এই বিষয়ে তাদেরকে জানিয়েও কোনও কাজ হয়নি। এদিকে চাল নিতে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে ন্যায্যমূল্যের দোকান পরিচালকদের।
ন্যায্যমূল্যের দোকান পরিচালকরা জানান, গুদাম থেকে মোট ৪০জন রেশন দোকানদার চাল নিয়ে থাকেন। এই দোকানগুলোর কয়েক হাজার গ্রাহক রয়েছে। বেশিরভাগ গ্রাহক দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তাদেরকে এখন খোলা বাজার থেকে বেশি দামে চাল কিনে খেতে হচ্ছে।
এদিকে কাজ না থাকায় গুদামের কর্মী-শ্রমিকরা বেকার বসে বসে দিন কাটাচ্ছেন। তবে খাদ্য দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন, সমস্যা দ্রুত মিটে যাবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top