News Flash

  • Home
  • Uncategorized
  • মিষ্টি কারিগরের গায়ে গরম তেল, পাল্টা অভিযোগে তপ্ত খোয়াই
Image

মিষ্টি কারিগরের গায়ে গরম তেল, পাল্টা অভিযোগে তপ্ত খোয়াই

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ এপ্রিল৷৷ মিষ্টির দোকানের কারিগরের শরীরে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিকের ছোট ভাইয়ের বিরুদ্ধে৷ জানা গেছে, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ খোয়াই সুভাষ পার্কস্থিত হৃদয় মিষ্টির দোকানের মালিকের ছোট ভাই নির্মল ঘোষ দোকানেরই কারিগর সুমন ঘোষের উপর গরম তেল ঢেলে দিয়েছে বলে অভিযোগ৷ গরম তেল শরীরে  পড়তেই সুমন ঘোষের দেহের কিছু অংশ পুড়ে যায়৷ তাকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অভিযোগ, সিঙ্গারা তৈরি করতে দেরির জন্য উতেজিত হয়ে হৃদয় মিষ্টির দোকানের মালিকের ছোট ভাই নির্মল ঘোষ দোকানেরই কারিগর সুমন ঘোষের উপর গরম তেল ঢেলে দিয়েছেন৷ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে অভিযুক্ত নির্মল ঘোষের বক্তব্য, তাকে ফাঁসানোর জন্য দোকানের কারিগর সুমন ঘোষ ইচ্ছে করে নিজের শরীরে গরম তেল ঢেলেছেন৷ এবিষয়ে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোন পদক্ষেপ সংবাদ লেখা পর্যন্ত নেয়নি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top