News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবি হোক, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বললেন শেখ হাসিনা
Image

ভারত-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবি হোক, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বললেন শেখ হাসিনা

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): ভারত সফরে এসে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা| শনিবার হায়দরাবাদ হাউসে যৌথ সাংবাদিক বৈঠকের প্রায় শেষলগ্নে হাসিনা বলেছেন, `বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগামী শুভেচ্ছা জানাচ্ছি|’ এদিনের যৌথ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বক্তব্যের একেবারে শেষে হাসিনা বলেছেন, `ভারত-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবি হোক|’ ভারতকে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, ভারত আমাদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে| তঁারা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে দিন দিন| সঙ্গে আমরাও|
শুধু হাসিনাই নন, বাংলাদেশের জনগণকে বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও| মোদী বলেছেন, `আপনি (শেখ হাসিনা) এমন একটি সময় ভারত সফর করছেন, যে সময়টি পহেলা বৈশাখের ঠিক আগে| আমি বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানানোর এই সুযোগটি নিতে চাই| আমি তঁাদের উদ্দেশে বলতে চাই, শুভ নববর্ষ|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top