News Flash

  • Home
  • Uncategorized
  • চারদিনের সফরে দিল্লি পৌঁছলেন হাসিনা, পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই বিমানবন্দরে মোদী
Image

চারদিনের সফরে দিল্লি পৌঁছলেন হাসিনা, পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই বিমানবন্দরে মোদী

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): চারদিনের ভারত সফরে শুক্রবার দিল্লি পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা| প্রোটোকল ভেঙেই আজ তাঁকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিমানবন্দর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়| চারদিনের এই সফরকালে এখানেই অবস্থান করবেন শেখ হাসিনা| হাসিনার এই সফরে দুই দেশের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি ও প্রতিরক্ষা সংক্রান্ত কমপক্ষে ২৫ টি চুক্তি স্বাক্ষরিত হবে|
এদিন দুপুর ১২টা নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০৯৭ ভিভিআইপি বিমান| বিমান থেকে নামার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারী শিল্প ও গণপরিবহন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা|
তবে তার আগে বড় চমক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | পূর্ব নির্ধারিত না থাকলেও তিনি সেহার্দ্যের নজির দেখিয়ে বিমানবন্দরে এসে শেখ হাসিনাকে ফুল দিয়ে ঊষ্ণ অভ্যর্থনা জানান| এদিন মোদীর বিমানবন্দরে যাওয়ার জন্য রাজধানীর গাড়ি চলাচলে কোনও নিয়ন্ত্রণ আরোপ করা হয়নি|
সাত বছর পর ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী| ঐতিহাসিক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রায় সাড়ে তিনশ| তাদের মধ্যে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির নেতৃত্বে ২৫৭ সদস্যের প্রতিনিধিরাও রয়েছেন|
আগামীকাল মোদীর সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে| বাংলাদেশকে সমরাস্ত্র কেনার জন্য ভারত ৫০ কোটি ডলার ঋণ-সাহায্য দিতে চলেছে| হাসিনার এই সফরে দুই দেশের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি ও প্রতিরক্ষা সংক্রান্ত কমপক্ষে ২৫ টি চুক্তি স্বাক্ষরিত হবে| যদিও তিস্তা জলবন্টন নিয়ে কোনও চুক্তি সম্ভবত হচ্ছে না|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top