News Flash

  • Home
  • Uncategorized
  • দেশাত্মবোধ ও বিশ্বভ্রাতৃবোধের চেতনায় আঘাতের অপপ্রয়াস চলছে, ভারত-বাংলাদেশের নাগরিকগণকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী
Image

দেশাত্মবোধ ও বিশ্বভ্রাতৃবোধের চেতনায় আঘাতের অপপ্রয়াস চলছে, ভারত-বাংলাদেশের নাগরিকগণকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ আগরতলায় বাংলাদেশের আলোকচিত্র শিল্পীদের আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে ত্রিপুরায় সফররত চট্টগ্রামের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আজ মহাকরণের ২নং কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ সাক্ষাৎকারের সময় সফররত এই প্রতিনিধি প্রতিনিধি দলটিকে স্বাগত জানিয়ে তাঁদের মাধ্যমে ত্রিপুরার মানুষ ও সরকারের পক্ষ থেকে চট্টগ্রামসহ সারা বাংলাদেশের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন৷ পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যও কামনা করেন৷ বর্তমানে বাংলাদেশে যে উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে চলেছে এটা অব্যাহত থাকুক ও এর গতি আরও বাড়ুক বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন৷ তিনি বলেন, প্রতিবেশী ভালো না থাকলে আমরা ভালো থাকবো না৷ বাংলাদেশ ভালো থাকলে ভারত ভালো থাকবে, আবার ভারত ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে৷ আমাদের দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকবে, কিন্তু পরশ্রীকাতরতা যেন না থাকে৷ ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে যে সুসম্পর্ক রয়েছে তা আরও সুদৃঢ় সুসংহত ও দীর্ঘস্থায়ী করতে উভয় রাষ্ট্রেরই যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন তাঁদেরকে আরও সদর্থক ও ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে৷ আলাপ-আলোচনা ও মত বিনিময়ের মধ্য দিয়ে দুদেসের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দুদেশের রাষ্ট্রনায়কদেরই দায়িত্ব নিতে হবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ তিনি বলেন, দুদেশের এই সুসম্পকর্কে সুদৃঢ় করতে সবচেয়ে বেশি ভূমিকা গ্রহণ করতে হবে দুই দেশের নাগরিকগণকেই৷ মুখ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের সুস্থ চিন্তা-চেতনা, মানবিক মূল্যবোধ ও তার সাথে যুক্ত দেশাত্মাবোধ এবং সর্বোপরি  আমাদের বিশ্বভ্রাতৃত্বাবোধের চেতনাকে আঘাত করার জন্য একাট অপপ্রয়াস চলছে৷ এর বিরুদ্ধে উভয় দেশের সচেতন নাগরিকগণকে সতর্ক থাকতে হবে৷ চোখ-কান খোলা রাখতে হবে৷ এই অশুভ প্রয়াসকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিহত করার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রঙণ করতে হবে৷ শুধু নীরব দর্শক হয়ে থাকলে চলবে না৷ শুভ শক্তিকে সুসংহত করে সাহসের সঙ্গেই অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে৷ নয়তো দুদেশের সম্পর্ক সুদৃঢ় হবে না৷ শিক্ষা, সংসৃকতি, ক্রীড়া ও ব্যবসা-বাণিজ্যের আদান-প্রদানের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধির জন্য এইসব ক্ষেত্রে সংযোগ আরও বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুদেশের নবীন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে৷ এরাই হল বিকাশমান শক্তি৷ আন্তর্জাতিক প্রতিক্রিয়ার শক্তি এবং দুদেশের অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার শক্তি এই নবীন প্রজন্মকে লক্ষভ্রষ্ট, বিভ্রান্ত ও বিপথগামী করার প্রচেষ্টা চালাচ্ছে৷ তাদের মধ্যে দেশাত্মবোধ ও বিশ্বভ্রাতৃত্বাবোধের চেতনা এবং সুপ্রতিবেশীসুলভ সুসম্পর্কের ভাবনা গড়ে তোলার পরিবর্তে তাদেরকে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতায় পর্যবসিত করার অপচেষ্টা চলছে৷ তাহলেই অশুভ শক্তির সুবিধা দুই দেশের নবীন প্রজন্মকে প্রতিক্রিয়ার শক্তির হাত থেকে রক্ষা করতে সুনিদির্ষ্ট ও সাহসী পদক্ষেপ নিতে হবে৷ ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের রেল, সড়ক, বিমান, জলপথ ও টেলি যোগাযোগের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে ত্রিপুরা দক্ষিণ-পূর্ব এশিয়ার সিংহদ্বারে পরিণত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ উল্লেখ্য, চট্টগ্রামস্থিত আলোকচিত্র শিল্পীদের সংগঠন পোট্টেট এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ আয়োজনে আজ ৬ থেকে ৮এপ্রিল আগরতলা সিটি সেন্টারে আলোকচিত্র প্রদর্শনী ও সাংসৃকতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে৷ এই উপলক্ষেই বাংলাদেশের চট্টগ্রামের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, আলোকচিত্র শিল্পী ও ব্যবসায়ীদের এই প্রতিনিধিদলটি ত্রিপুরা সফরে এসেছেন৷ মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে আগরতালা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকও উপস্থিত ছিলেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top