News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় অটো চালকের মৃত্যু
Image

দূর্ঘটনায় অটো চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ পথ দূর্ঘটনায় এক অটো চালকের মৃত্যু হয়েছে৷ জানা গেছে, মনু তকমাছড়া এলাকার বাসিন্দা পেশায় অটো চালক মনুরাম রিয়াং (৪৩) আজ সকালে ৮টা নাগাদ মনু বাজার থেকে চাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন৷ বীরচন্দ্রনগরে একটি বাসকে ওভারট্যাক করতে গিয়ে অটো নিয়ে তিনি গভীর খাদে পড়ে যান৷ ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা পৌছে তাকে উদ্ধার করে প্রথম মনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ এদিন দুপুর দেড়টা নাগাদ জি বি হাসপাতালে তার মৃত্যু হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top