News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রিসোর্টে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প
Image

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রিসোর্টে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প

ফ্লোরিডা, ৭ এপ্রিল (হি.স.) : চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফ্লোরিডায় এক রিসোর্টে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| বৃহস্পতিবার রাতে এই দুই নেতা নৈশভোজে অংশ গ্রহন করেন| এই সময় অন্যদের মধ্যে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন| শি জিনপিংয়ের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তারা দুজনে বন্ধুত্বের উন্নয়ন ঘটিয়েছেন|
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথমবারের বৈঠকে বসতে শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর এসেছেন| এমন সময় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন সিরিয়ার সরকারি বাহিনীর ইদিলিব প্রদেশে রাসায়নিক হামলার জবাবে মার্কিন বাহিনী সিরিয়ার এক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে| এই সফরে চিন প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে উত্তর কোরিয়ার বেপরোয়া মিসাইল উত্ক্ষেপণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ন্ত্রণ, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং তাইওয়ানসহ বিভিন্ন ইসু্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top