News Flash

  • Home
  • Uncategorized
  • বিলেতি মদের দোকান খোলার প্রতিবাদে সরব এলাকাবাসীরা
Image

বিলেতি মদের দোকান খোলার প্রতিবাদে সরব এলাকাবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ বিলেতি মদের দোকান হবে কল্যাণপুরের কুঞ্জবন গ্রামের মণিপুরী পাড়াতে৷ আর এই নিয়ে অসন্তোষ কল্যাণপুরের মণিপুরী পাড়াতে৷ কাউন্টার খোলা যাবে না এই নিয়ে এলাকার মহিলা পুরুষ সংঘবদ্ধ হয়ে স্থানীয় মণিপুরী নাট মন্দিরে সভা করেন এবং শেষে সবাই মিলে কল্যাণপুর থানায় ডেপুটেশন প্রদান করেন৷ এলাকাবাসীদের মতে যদি এলাকায় মদের কাউন্টার খোলা হয় তাহলে এলাকার পরিবেশ নষ্ট হবে৷
কয়েকদিন আগেম মদের দোকান খোলার প্রতিবাদ করে আন্দোলন হয়েছিল মোহরছড়াতে৷ এইদিকে এলাকাবাসীরা জানিয়েছেন, তেলিয়ামুড়া মহকুমা শাসকের কাছেও পাঠানো হবে তাদের এক প্রতিনিধি দল৷ এলাকার সাধারণ মানুষেরা আরও জানান নষ্ট হয়ে যাচ্ছে কুঞ্জবন গ্রামের ভাল পরিবেশ৷ কেননা কুঞ্জবনে ছয় থেকে সাটি দেশি ও বিলেতি মদের রমরমা ব্যবসা আগে থেকেই চলছে৷ তাদের দাবী যদি এই ভাবে চলতে থাকে তাহলে অচিরেই কুঞ্জবন এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাবে পাশাপাশি নষ্ট হয়ে যাবে যুব সমাজ৷ তাই এই বিষয়ে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে বলে জানান এলাকাবাসীরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top