News Flash

  • Home
  • Uncategorized
  • ভূয়ো ফোনকলে চরম হয়রানির শিকার দমকল বাহিনীর কর্মীরা
Image

ভূয়ো ফোনকলে চরম হয়রানির শিকার দমকল বাহিনীর কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ এপ্রিল৷৷ সিপাহীজলা জেলার দুটি অগ্ণিনির্বাপক দফতরে আগুন লাগা থেকে শুরু করে অনেক দুর্ঘটনার ভূয়া ফোনকল নিয়ে রীতিমত অশান্তিতে আছেন বিশালগড় ও বিশ্রামগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা৷ সংশ্লিষ্ট সূত্রের খবর ভূয়ো ফোনকলে দমকল বাহিনীর কর্মীরা অতীষ্ঠ হয়ে উঠেছেন৷ প্রতিদিন গড়ে এ ধরনের ১০-১৫ টি ফোনকল আসে৷ ভুয়ো তথ্য দেওয়া দন্ডনীয় অপরাধ হলেও বিশেষ করে অগ্ণিকান্ডের ঘটনা এবং যান দুর্ঘটনার ভুয়া ফোনকল করা এই গ্রামাঞ্চলের গ্রামীণ রাস্তাঘাটের যে পরিণতি এককথায় ঝঁুকিপূর্ণ ভাবে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে প্রবেশ কর্মীদের চরম বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে৷ দায়িত্বের প্রতি তাদের মনোযোগ এবং দায়বোধ জটিলতার মুখে পড়তে হচ্ছে ফায়ার সার্ভিস  কর্মীদের৷ যার ফলশ্রুতিতে সত্যিকারের ঘটনা ঘটলেও এক্ষেত্রে হয়তো ঘটনাস্থলে পৌঁছতে অহেতুক দেরী হয়ে যাবে৷ তথ্যাভিজ্ঞ মহলের মতে এরকম ঘটনার যদি কেউ মিথ্যা খবর দেয় তাহলে কর্মস্পৃহায় নিশ্চিত ভাঁটা পড়বে৷  দমকলবাহিনীর মতো জরুরী পরিসেবা প্রতিষ্ঠানে এভাবে ভুয়া ফোনকল করা কোনও সুনাগরিকের উচিত নয়৷ তাহলে বাঘ আসছে বাঘ আসছে গল্পের মতো আকার ধারন করবে৷ তাছাড়া দমকলকর্মীরা এও বলেন, কলার আইডি সম্পন্ন ল্যান্ডফোনের মাধ্যমে আমরা কর্তৃপক্ষনে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top