News Flash

  • Home
  • Uncategorized
  • সিলিন্ডার প্রতি ৫.৫৭ টাকা বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম
Image

সিলিন্ডার প্রতি ৫.৫৭ টাকা বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : পেট্রোল ও ডিজেলের দাম কমলেও, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল । ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ৫ টাকা ৫৭ পয়সা।তবে আন্তর্জাতিক বাজারে দাম কমায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৪.৫০ টাকা কমানো হয়েছে। কমানো হয়েছে বিমানের জ্বালানির দামও ।
এর আগে ১ মার্চ ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল সিলিন্ডার প্রতি ৮৬ টাকা। এখন আন্তর্জাতিক বাজারে দাম কমায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমানো হল। তবে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে গত দু মাসে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ায়নি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই কারণেই এবার দাম বাড়ানো হল বলে জানানো হয়েছে। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ৫ টাকা ৫৭ পয়সা।
একইসঙ্গে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দামও ৫ শতাংশ কমেছে।জানা গেছে, এটিএফ-জেট ফুয়েলের দাম প্রতি কিলোলিটারে ২,৮১১ টাকা ৩৮ পয়সা কমেছে। গতকাল থেকে প্রতি কিলোলিটার এটিএফ ফুয়েলের দাম হয়েছে ৫১ হাজার ৪২৮ টাকা।
প্রসঙ্গত, গতবছরের অক্টোবর মাস থেকে গ্যাসের দাম বাড়া কমা চলছে। গত বছরের সেপ্টেম্বরে দিল্লিতে ভর্তুকিহীন গ্যাসের দাম ছিল ৪৬৬ টাকা ৫০ পয়সা। তারপর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ছ’কিস্তিতে গ্যাসের দাম বেড়েছে ২৭১ টাকা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top