News Flash

  • Home
  • Uncategorized
  • জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পিছু নেওয়া ৪ পড়ুয়া
Image

জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পিছু নেওয়া ৪ পড়ুয়া

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কনভয়ের পিছু নেওয়া ৪ পড়ুয়া। শনিবার বিকেল দিল্লি মোতি বাগ উড়ালপুল দিয়ে আসার সময় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির কনভয়কে ওভারটেক করার চেষ্টা করে চার মদ্যপের হুন্ডাই । এরপরই গ্রেফতার হন দিল্লি ইউনিভার্সিটির রাম লাল কলেজের ওই ছাত্ররা। রাতভর জেলে থাকার পর রবিবার সকালে জামিন পায় অভিযুক্তরা।
দিল্লি পুলিশের বিশেষ কমিশনার মুকেশ কুমার মীনা জানিয়েছেন, ‘‌শনিবার বিকেল সোয়া ৫টা নাগাদ মোতি বাগ উড়ালপুল দিয়ে আসছিলেন স্মৃতি ইরানি। সেইসময় একটি হুন্ডাই স্যানট্রো গাড়ি নিয়ে তাঁর পিছু নেয় ওই ৪ পড়ুয়া। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বস্ত্রমন্ত্রীর কনভয়কে ওভারটেক করার চেষ্টা করছিল তারা। বিপদের আঁচ পেয়ে তখনই ফোনে পুলিশকে খবর দেন স্মৃতি ইরানি। দ্রুত হুন্ডাই গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। তারপর মার্কিন দূতাবাসের কাছে অভিযুক্তদের আটক করা হয়। নিয়ে যাওয়া হয় চাণক্যপুরি থানায়। সেখানে ১৫৪–ডি (‌উত্যক্ত করা)‌ ও ৫০৯ (‌মহিলার সম্মানহানি‌)‌ ধারায় মামলা দায়ের হয়।’‌
থানা সূত্রে খবর, শনিবার বিকেলে দক্ষিণ দিল্লির এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিল ওই ৪ পড়ুয়া। রাস্তায় গাড়ি নিয়ে বেয়াদপি করছিল। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ১৯–এর মধ্যে। ডাক্তারি পরীক্ষায় ঘটনার সময় তাদের মদ্যপ থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।তবে এদিন তারা জামিনে মুক্ত হন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top