News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ শিক্ষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার জয়নগরে
Image

নিখোঁজ শিক্ষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার জয়নগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ জয়নগরে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ শুক্রবার ভোর পৌণে পাঁচটা নাগাদ পথচারীরা জয়নগরে একটি ড্রেনে মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বটতলা ফাঁড়িতে৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করলেও প্রথমে তার কোন পরিচয় জানতে পারেনি৷ পরবর্তী সময়ে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ কুমার দে (৫৭)৷ তিনি চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক৷ তাঁর বাড়ি এ ডি নগরে৷ পারিবারিক সূত্রে জানা গিয়েছে ২৯ মার্চ তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি৷ এদিন ভোরে মৃতদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ তাঁর ঠিকানা খঁুজে বেড় করার চেষ্টা করে৷ অবশেষে থানায় নথিভূক্ত নিখোঁজ ডায়রি ঘেটে মৃতব্যক্তিকে সনাক্ত করা হয়৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় তাঁর বাড়িতে৷ জানা গিয়েছে, পুলিশ ময়নাতদন্তের পর মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে৷
এদিকে, পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ তবে, তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ পরিবারের সদস্যদের অভিযোগ তাঁকে খুন করে ঐ ড্রেনে ফেলে রাখা হয়েছে৷ এই ঘটনায় সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত বিষয় উঠে আসবে বলে মনে করছেন পরিবারের লোকজন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top