News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকদের চাকুরীচ্যুতি মামলার শুনানী আজও চলবে, উদ্বেগ উৎকন্ঠায় রাজ্যবাসী

শিক্ষকদের চাকুরীচ্যুতি মামলার শুনানী আজও চলবে, উদ্বেগ উৎকন্ঠায় রাজ্যবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ ১০,৩২৩ জন শিক্ষকের চাকরিচ্যুতি মামলাটি মঙ্গলবার সুপ্রিমকোর্টে শুনানি হয়েছে৷ আর এই মামলাকে ঘিরে রাজ্যবাসী উৎকন্ঠায় কাটাচ্ছেন৷ বিশেষ করে চাকুরিচ্যুত শিক্ষকরা এই মামলাকে ঘিরে ভীষণ চিন্তায় রয়েছেন৷ এদিন দিনভর রাজ্য সরকারের পক্ষের আইনজীবী পিপি রাও এবং শিক্ষকদের পক্ষের আইনজীবী রাজীব ধওয়ান সওয়াল করেছেন৷ আগামীকাল ফের এই মামলায় শুনানি হবে৷ আগামীকাল বরিষ্ট কংগ্রেস নেতা তথা আইনজীবী সলমান খুরশিদ এবং আইনজীবী জেপি কামাথ সওয়াল করবেন৷ ধারণা করা হচ্ছে, আগামীকাল এই মামলায় শুনানি সমাপ্ত হতে পারে৷

এদিন, সুপ্রিমকোর্টে বিচারপতি আদর্শকুমার গোয়েল এবং বিচারপতি উদয় উমেশ ললিতকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়৷ মোট তিনটি মামলা একত্রিত করে এদিন শুনানি হয়েছে৷ রাজ্য সরকার, চাকুরিচ্যুত শিক্ষকরা এবং শিক্ষক সংগঠনের তরফে দায়ের মামলার একত্রিতভাবে শুনানি হয়েছে৷ রাজ্য সরকার, চাকুরিচ্যুত শিক্ষকরা এবং শিক্ষক সংগঠনের তরফে সুপ্রিমকোর্টে মামলা পরিচালনা করছেন বরিষ্ঠ আইনজীবী রাজীব ধওয়ান, পিপি রাও এবং জেপি কামাথ৷

উল্লেখ্য, ২০১৪ সালের ৭ মে উচ্চ আদালত ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতির রায় দিয়েছিলেন৷ রাজ্য সরকারের নিয়োগনীতি বাতিল করে দিয়ে এই রায় দিয়েছিল আদালত৷ এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিমকোর্টে মানবিক আবেদনের ভিত্তিতে এসএলপি দাখিল করেন৷ গত ৬মার্চ তিনটি মামলা একসাথে শুনানির জন্য উঠেছিল৷ সেদিন রাজ্য সরকারের পক্ষ থেকে শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল৷ কিন্তু সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের সে আবেদন খারিজ করে ৮ মার্চ শুনানির দিন ধার্য করেছিল৷ এরপর ৮ মার্চ মামলা শুনানির জন্য উঠলে সরকার, শিক্ষক ও শিক্ষক সংগঠনের পক্ষের আইনজীবীরা পৃথক ভাবে সওয়াল করার আবেদন জানান৷ তাতে, অনেকটা সময় লাগবে বুঝতে পেরে ডিভিশন বেঞ্চ পরবর্তী শুনানির দিন ২৮ মার্চ নির্ধারিত করেন৷ সেই মোতাবেক আজ সকাল সাড়ে দশটা থেকে সুপ্রিমকোর্টের ১৩নম্বর কোর্টে তিনটি মামলার একত্রে শুনানি শুরু হয়৷ বরিষ্ঠ আইনজীবী পিপি রাও এবং রাজীব ধওয়ান এদিন উচ্চ আদালতের রায়ে বিভিন্ন দিক তুলে ধরে আবেদনের পক্ষে সওয়াল করেন৷ এদিন, প্রথমার্ধে শুনানি গড়িয়ে দ্বিতীয়ার্ধে পর্যন্ত যায়৷ দুই আইনজীবী তাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরার পর পুনরায় আগামীকাল শুনানি হবে বলে নির্ধারিত করে সুপ্রিমকোর্ট৷ সে অনুযায়ী আগামীকাল ফের সকাল সাড়ে দশটা থেকে শুনানি শুরু হবে৷

এদিকে, এই মামলাকে ঘিরে এদিন উৎকন্ঠায় ছিলেন রাজ্যবাসী৷ বিশেষ করে চাকুরিচ্যুত শিক্ষকরা এদিন মানসিকচাপে কাটিয়েছেন৷ বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর সংবাদও প্রকাশিত হয়েছে৷ সোশ্যাল মিডিয়াতে ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরি বাতিল হয়ে গেছে বলেও প্রচার করা হয়েছে৷ এই বিভ্রান্তিকর প্রচারে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ রাজ্যবাসী এদিন সুপ্রিমকোর্টের প্রকৃত খবর জানার জন্য অধীর আগ্রহে ছিলেন৷

যতদূর ধারণা করা হচ্ছে, আগামীকাল সুপ্রিমকোর্টে শুনানি প্রক্রিয়া সমাপ্ত হতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top