News Flash

  • Home
  • Uncategorized
  • দু’দেশের সম্পর্ককে অনেকেই ভালো চোখে দেখছে না, বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি ঃ মুখ্যমন্ত্রী
Image

দু’দেশের সম্পর্ককে অনেকেই ভালো চোখে দেখছে না, বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ বাংলাদেশে ক্রমাগত অস্থির পরিস্থিতি চিন্তিত করেছে মুখ্যমন্ত্রীকে মানিক সরকারকে৷

রবিবার আগরতলায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা৷ নিজস্ব ছবি৷

তাই আজ সে বিষয়ে তিনি বলেন, ত্রিপুরার সাথে বাংলাদেশের নিবিড় সম্পর্ক কারোর সহ্য হচ্ছে না৷ তাই সেদেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলছে৷ রবিবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এইভাবেই উদ্বেগ প্রকাশ করেন৷
এদিন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশের জননেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান৷ তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামে যাঁরা জীবন দান করেছেন তাঁদের প্রতিও গভীর শ্রদ্ধা জানিয়েছেন৷ যাঁরা নির্যাতিত হয়েছে তাঁদের প্রতি জানান সহমর্মিতা৷ মুখ্যমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের যেসব বীর জওয়ান ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন তাঁদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষের প্রতি মুখ্যমন্ত্রী আমাদের দেশ ও ত্রিপুরার মানুষের সম্মান ও ভালবাসার কথা ব্যক্ত করেন৷ তিনি আশা করেন এখানে বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন তাঁরা আমাদের এই সম্মান ও ভালবাসার কথা বহন করে নিয়ে যাবেন৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ত্রিপুরার নিকটতম প্রতিবেশী রাষ্ট্র৷ বাংলাদেশের সাথে এরাজ্যের আত্মার সম্পর্ক৷ দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে৷ এপার-ওপারের মানুষের মৈত্রীর মেলবন্ধন দুইদেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে৷ কিন্তু কারোর কারোর দুইদেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক সহ্য হচ্ছে না৷ উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা জারি রয়েছে৷ বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হলে স্বাভাবিকভাবেই এর প্রভাব এরাজ্যেও পড়বে৷ ফলে, বাংলাদেশে অস্থিরতা এরাজ্যের পক্ষে সুখকর নয়৷ তাঁর মতে, পৃথিবীর ছোট বা বড় যে কোন রাষ্ট্রই হোক যদি প্রতিবেশী রাষ্ট্র স্থিতিশীল ও সুখী না হয় তবে অন্য প্রতিবেশী রাষ্ট্র চিশ্চিন্তে থাকতে পারে না৷ মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নতি-অগ্রগতি ও স্থিতিশীলতা আমরা যেমন চাই তেমনি তারাও চান ভারতের গণতান্ত্রিক পরিবেশ ও ধর্মনিরপেক্ষতা যেন অক্ষুন্ন থাকে৷ বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের পরিস্থিতি ক্রমশঃ জটিল হচ্ছে৷ দেশের মানুষের উপর আমাদের বিশ্বাস আছে৷ আমাদের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে যারা ছিন্নভিন্ন করতে চাইছে দেশের মানুষ তা রক্ষা করবে৷ এভাবেই উভয় দেশের মধ্যে আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে শান্তির পরিবেশ বজায় থাকুক তা বরাবর চায় ত্রিপুরা৷ কিন্তু দুইদেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হোক তা অনেকেই ভালো চোখে দেখছে না৷
এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বাংলাদেশে অস্থিরতা প্রসঙ্গে কারোর বিষয়ে নির্দিষ্টভাবে বলেননি৷ তবে, প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, দুইদেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরুক এধরনের নেতিবাচক প্রক্রিয়া যাতে সফল না হয় সেদিকে নজর রাখতে হবে৷ দুইদেশকে হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে৷ তবেই এপার-ওপারের উন্নয়ন সম্ভব হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷
এদিন, এই অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব এবং আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার বক্তব্য রাখেন৷ মিহির কান্তি দেব বাংলাদেশের ইতিহাস তুলে ধরে মুক্তিযুদ্ধ এবং ত্রিপুরার অবদান নিয়ে বক্তব্য রাখেন৷ বাংলাদেশ সহকারী হাইকমিশনার এরাজ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top