আগরতলা, ১৬ মার্চ(হিঃস)৷৷ মাধ্যমিক পরীক্ষার্থী বীথিকা দেববর্মার খুনের রহস্য উন্মোচন করতে পারার দাবী করলো কল্যাণপুর থানার পুলিশ৷ কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী কল্যাণপুরে মাধ্যমিক পীরক্ষার্থীর গণধর্ষণ এবং খুনের মূল আসামীদের সকলকেই পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয়েছে৷ পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত ৩ জনই এখন পুলিশের হেপাজতে রয়েছে৷ বীথিকা কে ধর্ষণ করে খুন করেছে তিনজন যুবক৷ বুধবার কুমারঘাট থেকে একজন যুবক কে পুলিশ গ্রেফতার করে খোয়াই আদালতে পাঠায় এবং পুলিশ হেপাজতে রাখার আবেদন মঞ্জুর হয়৷ বাকি দুইজন খুনের প্রধান অভিযুক্ত রিতেশ এবং দীপঙ্কর কিভাবে বীথিকা কে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণ করেছে এবং খুন করেছে তাঁর মহড়া করে আজ তারা পুলিশের সামনে দেখিয়েছে৷
এদিকে সেই দুই যুবক কে এলাকায় নিয়ে যেতেই উপজাতি মানুষের ভিড় লক্ষ্য করা যায়৷ এই দুজনকে দেখে এলাকাবাসীদের ক্ষোভ উপচে পরে৷ পুলিশ কোনরকমে তাদের রক্ষা করে৷ এইদিকে বীথিকার মা এবং বাবা জানায় কখনও তারা ভাবতে পারেনি একই এলাকার যুবকরা তাদের মেয়েকে খুন করতে পারে৷ পাশাপাশি তারা আও জানান পুলিশ বীথিকার হত্যাকারীদের ধরতে পাড়ায় তারা খুবই আশ্বস্ত৷ তবে এর পাশাপাশি তারা আবেদন করছে বীথিকার হত্যাকারীদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়৷ প্রসঙ্গত, গত শুক্রবার সকালে কল্যাণপুর ব্লক এলাকায় বড় ময়দান উপজাতি এলাকায় সকাল ৭টায় গ্রামের লোকেরা কৃষি কাজের জন্য বাড়ি থেকে বের হলে হটাৎ দেখতে পায় ধানের জমিতে ছনখলা গ্রামের বীথিকা দেববর্মা নামে ২২ বছরের এক যুবতীর মৃতদেহ৷ সাথে সাথে গ্রামের লোকেরা খবর দেয় পুলিশকে৷ পুলিশ এসে তদন্ত শুরু করে৷
2017-03-17

