News Flash

  • Home
  • Uncategorized
  • পুণের ইনফোসিস দফতরে আইটি তরুণী খুন, ধৃত নিরাপত্তা রক্ষী
Image

পুণের ইনফোসিস দফতরে আইটি তরুণী খুন, ধৃত নিরাপত্তা রক্ষী

handcuffপুণে, ৩০ জানুয়ারি (হি.স.): পুণের হিঞ্জেওয়াড়ি আইটি পার্কে ইনফোসিসের দফতরে তরুণী তথ্য-প্রযুক্তি কর্মীর খুনের ঘটনায় গ্রেফতার করা হল ওই অফিসের এক নিরাপত্তা রক্ষীকে| ধৃত রক্ষীর নাম হল ভবেন সাইকিয়া| প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, গত কয়েকদিন ধরে তরুণী তথ্য-প্রযুক্তি কর্মীকে উত্যক্ত করছিল ওই রক্ষী| রবিবার সন্ধেবেলা ইনফোসিসের দফতরের ভিতর থেকে উদ্ধার করা হয় ২৩ বছর বয়সী ওই তরুণী তথ্য-প্রযুক্তি কর্মীর দেহ| মৃতার নাম রসিলা রাজু| তাঁর বাড়ি কেরলে| পুলিশ জানিয়েছে, কম্পিউটার কেবল গলায় জড়িড়ে শ্বাসরোধ করেই খুন করা হয় রসিলা রাজুকে| পুলিশের অনুমান বিকেল ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে তাঁকে খুন করা হয়| তবে, ঘটনাটি নজরে আসে সন্ধে ৮টা নাগাদ যখন এক নিরাপত্তা রক্ষী তাঁর দেহ কনফারেন্স রুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন| ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল ওই নিরাপত্তারক্ষী| খুনের কিনারা করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সোমবার ভোর ৩টে নাগাদ সিএসটি স্টেশন থেকে ভবেন সাইকিয়া নামে ওই রক্ষীকে গ্রেফতার করে পুলিশ| ধৃত রক্ষী জানিয়েছে, সে অসমে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল| ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| তবে, খুনের কারণ এখনও জানা যায়নি|
উল্লেখ্য, গত দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় মহিলা তথ্য-প্রযুক্তি কর্মী খুন হলেন পুণেতে| গত ডিসেম্বর মাসে ক্যাপজেমিনাইয়ের কর্মী অন্তরা দাসকেও তালাওয়াড়ে অঞ্চলে তাঁর অফিসের সামনেই খুন করা হয়| সেই ঘটনার রেশ কাটতে না কাটতে পুণেতে ফের খুন হলেন আইটি মহিলা কর্মী|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top