News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে মুক্তি পাচ্ছে কাবিল, নো অবজেকশন সার্টিফিকেট দিল পাক সরকার
Image

পাকিস্তানে মুক্তি পাচ্ছে কাবিল, নো অবজেকশন সার্টিফিকেট দিল পাক সরকার

ইসলামাবাদ, ২৭ জানুয়ারি (হি.স.) : পাকিস্তানের সিনেমা হলগুলিতে কাবিল দেখানোর ছাড়পত্র দিলেন সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ| কাবিলের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে পাকিস্তান| সেদেশে ছবিটি রিলিজ করবে|
হাম ফিল্মের তরফে জানানো হয়েছে, সেন্সর বোর্ডের সম্মতি পেলেই রিলিজ় করবে কাবিল| সেই সঙ্গে এও জানানো হয়েছে, রইস যাতে পাকিস্তানে মুক্তি পায় সেই চেষ্টাও করা হচ্ছে| পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ একটি কমিটি গঠন করেছেন| সেই কমিটি থেকেই সার্টিফিকেট পেয়েছে কাবিল| কমিটির প্রধান তথ্য ও সম্প্রচারমন্ত্রী মারয়াম ঔরঙ্গজেব| ছবিটি সেদেশে যাতে রিলিজ় করে, তার জন্য এই সপ্তাহেই আবেদন জমা দেওয়া হয়েছিল| আর এই সপ্তাহের মধ্যেই পেয়ে গেল কাবিল|
উরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের এদেশে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করে কয়েকটি সংগঠন| করণ জোহর ও শাহরুখ খান জানিয়েছেন, তাঁরা কখনও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করবেন না| এর প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানে ভারতীয় ছবি দেখানো নিষিদ্ধ হয়| কিন্তু বলিউডি সিনেমা না দেখানোর ফলে কয়েক কোটি টাকা ক্ষতি হয়ে যায় পাকিস্তানে| মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের অর্থনীতির একটি বড় অংশ| ফলে, শেষ পর‌্যন্ত ভারতীয় সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পাকিস্তান| সম্ভবত সেই কারণেই পাকিস্তানে মুক্তি পেতে চলেছে কাবিল|-

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top