News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে চাপ সৃষ্টি করতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে চাপ সৃষ্টি করতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার যাতে উদ্যোগী

মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

হয় সে জন্য এই অঞ্চলের রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ ভাবে চাপ সৃষ্টি করতে হবে৷ এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন না হলে শুধুমাত্র ত্রিপুরা বা অন্য কোন রাজ্যের উন্নয়ন হলে কাজের কাজে কিছু হবেনা আজ শহীদ ভগৎ সিং যুব আবাসে ১৭তম উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চল দেশের অন্য অঞ্চলের রাজ্যগুলি থেকে অনেক পিছিয়ে রয়েছে৷ উত্তর-পূর্ব ভারত যোগাযোগ এবং পরিকাঠামোর দিক থেকে স্বাধীনতার পর থেকেই বঞ্চিত হয়ে আসছে৷ অথচ এই অঞ্চলে প্রতিভার কোন অভাব নেই৷ এই প্রতিভার অন্বেষণে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই দায়িত্ব পালন না করে দেশের অন্য অংশের জন্য অর্থ ব্যয় করছে৷ দেখা যাচ্ছে অন্যত্র অর্থ বরাদ্দ হলেও সেভাবে ফল পাওয়া যাচ্ছেনা৷ সময় এসেছে এর বিরুদ্ধে গর্জে ওঠার৷ মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির শিক্ষা, খেলাধূলা, সংসৃকতি, শিল্প সর্বত্র যাতে উন্নতি ঘটাতে পারে সে জন্য কেন্দ্রীয় সরকারকে বিকল্প চিন্তাভাবনা করার জন্য বাধ্য করাতে হবে৷ এ বিষয়ে কোন রাজ্য একা কিছু করতে পারবেনা৷ মুখ্যমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করার দাবী জানিয়েছেন৷ তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার মধ্য দিয়ে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা একে অপরের সঙ্গে মেলামেশা করার সুযোগ পায়৷ এতে ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সৌহার্দ গড়ে ওঠে৷
সম্মানিত অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ডাঃ প্রফুল্লজিৎ সিনহা বলেন, দাবা স্ট্র্যাটেজি এবং ট্যাকটিস গেম৷ এই বিষয়গুলি আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য৷ ধৈর্য থাকলে দাবা খেলায় ভাল রেজাল্ট করা যায়৷ রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কমল সাহা বলেন, এই ধরনের প্রতিযোগিতা একে অপরকে জানার একটা বিরাট সুযোগ সৃষ্টি করে৷ অনুষ্ঠানে এ ছাড়া অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের পৃষ্টপোষক মানস দেববর্মা বক্তব্য রাখেন৷ স্বাগত ভাষণ দেন অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ চৌধুরী৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেস এসোসিয়েশনের সভাপতি সলিল দেববর্মা৷
পাঁচদিন ব্যাপী এই প্রতিযোগিতায় নাগাল্যান্ড ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলি অংশ নিয়েছে৷ দুই শতাধিক দাবারু এতে অংশ নিয়েছে৷ এবার নিয়ে ত্রিপুরায় তৃতীয়বারের মত এই প্রতিযোগিতা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top