News Flash

  • Home
  • Uncategorized
  • পিসতুতো বোন জামাইয়ের লালসায় শ্যালিকা কুমারী মা
Image

পিসতুতো বোন জামাইয়ের লালসায় শ্যালিকা কুমারী মা

rape cartonনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৪ জানুয়ারী৷৷ সোমবার সন্ধ্যা সাতটায়  মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক নাবালিকা কুমারী মা হলেন৷ সংবাদ সূত্রে জানা যায়, পিসতুতো বোনের জামাইয়ের সাথে  অবৈধ সম্পর্ক হয়৷ ঘটনাটি  ঘটে মধুপুর থানার অন্তর্গত  বাটিবাড়ি পঞ্চায়েতের  পিসতুতো বোন জামাই গণেশ দেববর্মার বাড়িতে বেড়াতে যায় নাবালিকাটি৷ফুসলিয়ে  তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে গনেশ৷   বোন জামাইয়ের বাড়ি কোনাবন এলাকায়৷ নাবালিকা মেয়েটির মা নেই৷ বাবার  আশ্রিত৷ খুবই গরিব পরিবার৷ সে সুযোগটি কাজে লাগায় পিসতুতো বোনের জামাই৷ তার একটি ছেলে সন্তান রয়েছে৷ নাবালিকা মেয়েটি যখন পেটের ব্যথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল৷ তখন তাকে  মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে  যাওয়া হয়৷ গত সোমবার  রাতে৷ সেখানে এক কন্যা সন্তান জন্ম দেয় সে নাবালিকা৷ তখন সেই ঘটনাটি   কোনাবন পিসতুতো বোনের জামাই গণেশ দেববর্মাকে জানানো হয়৷ গণেশ সে ঘটনা  অস্বীকার করেন৷  এবং ফোন করলে তাকে পাওয়া যায় না৷  মোবাইল সুইচ অফ করে রেখেছেন৷  পরে মধুপুর থানাকে জানানো হয় এবং মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে  যায়৷ নাবালিকার পরিবারের কাছ থেকে ঘটনা জানে৷ নাবালিকার পরিবারের লোকেরা বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করেন৷ এই ঘটনা নিয়ে এলাকার লোকজন  অপরাধীর কঠোর শাস্তির দাবি করেন৷ মঙ্গলবার  মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top