News Flash

  • Home
  • Uncategorized
  • অনুজের পর অগ্রজের মৃত্যু যান দূর্ঘটনায়
Image

অনুজের পর অগ্রজের মৃত্যু যান দূর্ঘটনায়

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ বাসের ধাক্কায় গত রবিবার ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন ছোট ভাই৷ গুরুতর আহত হয়েছিলেন বড় ভাই৷ মঙ্গলবার দুপুরে জিবি হাসপাতালে বড় ভাইও মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এই ঘটনায় গোটা পরিবার শোকস্তব্ধ৷
গত রবিবার বিশ্রামগঞ্জ থানাধীন পদ্মনগর এলাকায় বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান৷ অপরজন গুরুতরভাবে আহত হন৷ এই ঘটনায় ঐদিন স্থানীয় জনগণ ক্ষোভে ফেটে পড়েন৷ বাসে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুনও ধরিয়ে দেওয়া হয়৷ স্থানীয় জনগণের বিক্ষোভের মুখে দুই পুলিশ আধিকারিক আহত হন৷ এই দূর্ঘটনায় শংকর দেববর্মা ঘটনাস্থলেই প্রাণ হারান৷ তার ভাই কিরণ দেববর্মা গুরুতরভাবে আহত হন৷ তাকে জিবিতে পাঠানো হয়৷ গত দুদিন ধরে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছিল৷ কিন্তু আজ দুপুর দেড়টা নাগাদ জিবি হাসপাতালে তার মৃত্যু হয়েছে৷ তরতাজা দুই যুবক অকালে প্রাণ হারানোর ঘটনায় পরিবারের সদস্যরা রীতিমত ভেঙ্গে পড়েছেন৷ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top