News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে পাচারের আগেই কচ্ছপ সহ গ্রেফতার উত্তর প্রদেশের ২ ব্যক্তি

বাংলাদেশে পাচারের আগেই কচ্ছপ সহ গ্রেফতার উত্তর প্রদেশের ২ ব্যক্তি

tortoise-wallpapers-hd-(1)_571d50acad85bমালদা, ২৪ জানুয়ারি (হি.স): বাংলাদেশে পাচার করার আগেই মালদায় কচ্ছপ সহ ধরা পড়লো উত্তর প্রদেশের দুই ব্যক্তি| এই ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার এক পাচারকারিকেও গ্রেফতার করেছে পুলিশ| মঙ্গলবার সকালে শহরের রথবাড়ি এলাকা থেকে ব্যাগ ভরতি ৩২০টি কচ্ছপ সহ ওই তিনজনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ| পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজেশ কুমার এবং অনিল কুমার| এদের বাড়ি উত্তর প্রদেশের এবং আরেক পাচারকারী অসীম সরকার তার বাড়ি ৱুনিয়াদপুরে| এদিন সকালে ওই তিনজন ব্যাগ ভরতি কচ্ছপগুলি নিয়ে গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিল| কিন্তু পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে রথবাড়ি এলাকা হয়ে হিলি বর্ডারে দিয়ে বাংলাদেশে কচ্ছপ পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে| এরপরই সাদা পোশাকের পুলিশ মালদা শহরের রথবাড়ি এলাকায় অভিযান চালায় এবং তিনজনকে হাতেনাতে ধরে ফেলে| ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন, তিন কচ্ছপ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে| ৩২০ টি কচ্ছপ উদ্ধার হয়েছে| তদন্ত শুরু করা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top