তেজপুর (অসম), ২৪ জানুয়ারি, (হি.স.) : তেজপুরে সশরীরে উপস্থিত হয়েছেন দেশের সেনাপ্ৰধান জেনারেল বিপিন রাওয়াত। সেনাপ্রধান হিসেবে এ তাঁর প্রথম অসম সফর। আজ সকালে তেজপুরের শালনিবাড়ি সেনাবাহিনীর বিমানবন্দরে অবতরণ করে প্রথমে ইস্টার্ন কমান্ডের অন্তর্গত সেনাবাহিনী কর্তৃক জঙ্গি উপদ্রুত অসম-অরুণাচল প্রদেশ-মাষ়ানমার সীমান্ত অঞ্চল জাগুনে সেনা অভিযানের খোঁজখবর নেন।
সেনাবাহিনীর চতুৰ্থ কোরে উপস্থিত হয়ে জিওসি গজরাজ কর্পস অমরজিৎ সিং বেদি ও লেফট্যানান্ট জেনারেল প্রবীণ বকশির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। আলোচনা করেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ নানা বিযয় নিয়ে। জঙ্গি মোকাবিলায় নানা কৌশল সম্পর্কিত শলা-পরামর্শ দেন। উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর গজরাজ কোর্পসের অভিযানে সন্তোষ ব্যক্ত করার পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কিছু পরামর্শ ও মার্গ দর্শনও তিনি করিয়েছেন বলে খবর।
জেনারেল রাওয়াত ইস্টার্ন কমান্ডের অন্যতম কর্পস। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান সম্পর্কিত সেনা জওয়ানদের কিছু নির্দেশ দিয়ে গেছেন তিনি। তেজপুর থেকে তিনি অরুণাচল প্রদেশের পশ্চিমাঞ্চল তাওয়াং ও ইমফলেও যান। আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগ-মুহূর্তে ভারতীয় সেনাপ্রধানের অসমে আগমনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অসমে সেনাপ্রধান রাওয়াত, জঙ্গি মোকাবিলায় ইস্টার্ন কমান্ডকে পরামর্শ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















