News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে সেনাপ্রধান রাওয়াত, জঙ্গি মোকাবিলায় ইস্টার্ন কমান্ডকে পরামর্শ
Image

অসমে সেনাপ্রধান রাওয়াত, জঙ্গি মোকাবিলায় ইস্টার্ন কমান্ডকে পরামর্শ

bipin-rawatতেজপুর (অসম), ২৪ জানুয়ারি, (হি.স.) : তেজপুরে সশরীরে উপস্থিত হয়েছেন দেশের সেনাপ্ৰধান জেনারেল বিপিন রাওয়াত। সেনাপ্রধান হিসেবে এ তাঁর প্রথম অসম সফর। আজ সকালে তেজপুরের শালনিবাড়ি সেনাবাহিনীর বিমানবন্দরে অবতরণ করে প্রথমে ইস্টার্ন কমান্ডের অন্তর্গত সেনাবাহিনী কর্তৃক জঙ্গি উপদ্রুত অসম-অরুণাচল প্রদেশ-মাষ়ানমার সীমান্ত অঞ্চল জাগুনে সেনা অভিযানের খোঁজখবর নেন।
সেনাবাহিনীর চতুৰ্থ কোরে উপস্থিত হয়ে জিওসি গজরাজ কর্পস অমরজিৎ সিং বেদি ও লেফট্যানান্ট জেনারেল প্রবীণ বকশির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। আলোচনা করেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ নানা বিযয় নিয়ে। জঙ্গি মোকাবিলায় নানা কৌশল সম্পর্কিত শলা-পরামর্শ দেন। উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর গজরাজ কোর্পসের অভিযানে সন্তোষ ব্যক্ত করার পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কিছু পরামর্শ ও মার্গ দর্শনও তিনি করিয়েছেন বলে খবর।
জেনারেল রাওয়াত ইস্টার্ন কমান্ডের অন্যতম কর্পস। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান সম্পর্কিত সেনা জওয়ানদের কিছু নির্দেশ দিয়ে গেছেন তিনি। তেজপুর থেকে তিনি অরুণাচল প্রদেশের পশ্চিমাঞ্চল তাওয়াং ও ইমফলেও যান। আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগ-মুহূর্তে ভারতীয় সেনাপ্রধানের অসমে আগমনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top