News Flash

  • Home
  • Uncategorized
  • তিন লস্কর জঙ্গিকে ফাঁসির সাজা দিল বনগাঁ আদালত
Image

তিন লস্কর জঙ্গিকে ফাঁসির সাজা দিল বনগাঁ আদালত

terrorismবনগাঁ, ২১ জানুয়ারি (হি.স.) : দেশদ্রোহিতার অপরাধে শনিবার তিন লস্কর জঙ্গিকে ফাঁসির সাজা দিল বনগাঁ আদালত| তাদের নাম মহম্মদ ইউনিস, আবদুল্লা ও মুজফফর আহমেদ| এদের মধ্যে ইউনিস ছিল আত্মঘাতী স্কোয়াডের সদস্য| কাশ্মীরে হামলা চালানোরও পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালে পেট্রাপোল সীমান্তে ধরা পড়ে চার জঙ্গি| মহম্মদ ইউনুস, শেখ আবদুল্লা, মুজাফ্ফর আহমেদ রাঠোর, এবং শেখ নঈম ওরফে শেখ শামিম নামে ওই চার জঙ্গি করাচি থেকে ঢাকা হয়ে ভারতে ঢোকার চেষ্টায় ছিল| তাদের মধ্যে দুজন ভারতীয় ও দুজন পাকিস্তানি নাগরিক বলে তদন্তে জানা গিয়েছে| তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ|
এই মামলায় ২০০৭ সালের জুন মাসে চার্জশিট জমা পড়ে| ২০১২ সালের জুলাই মাসে শুনানি শুরু হয়| মামলা চলাকালীন শামিমকে মুম্বই নিয়ে যাওয়ার পথে ছত্তিসগঢ়ের কাছে সে ট্রেন থেকে পালায়| যদিও লস্কর জঙ্গি শামিমকে মেরে ফেলা হয়েছে বলে দাবি করে তার পরিবার| এখনও পর‌্যন্ত সামিরের কোনও খোঁজ পাওয়া যায়নি| তবে তাদের ভারতে নাশকতার ছক বানচাল হয়ে যায়| এতদিন বিচার চলার পর তিনজঙ্গিকে ফাঁসির সাজা দিল আদালত|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top