News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে রেল যাবে ২৪শে, পরিষেবা আরও ভাল হবে, মুখ্যমন্ত্রীকে আশ্বাস রেলমন্ত্রীর

উদয়পুরে রেল যাবে ২৪শে, পরিষেবা আরও ভাল হবে, মুখ্যমন্ত্রীকে আশ্বাস রেলমন্ত্রীর

Suresh Prabhu Manik Sarkarনিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ জানুয়ারি৷৷ উদয়পুর পর্যন্ত রেল পরিষেবা ২৪ জানুয়ারি সূচনা হবে৷ পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ জানুয়ারি আগরতলা-উদয়পুর রেল পরিষেবা সূচনা হওয়ার কথা ছিল৷ বুধবার নয়াদিল্লিতে রেলমন্ত্রী সুরেশ প্রভুর সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রেলমন্ত্রীর সাথে বৈঠকে আগরতলা-উদয়পুর রেল পরিষেবার সূচনার নির্দিষ্ট দিন স্থির হয়৷ সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ ২০১৯ সালের শেষের দিকে সমাপ্ত হবে৷ রেলমন্ত্রী আগামী ২৪ জানুয়ারি এবিষয়ে ঘোষণা দেবেন বলে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন৷ পাশাপাশি রাজ্যের দাবি অনুযায়ী, পৃথক রেলডিভিশন গঠনের বিষয়ে রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলেন, তাতে প্রশাসনিক খরচ অনেকটাই বেড়ে যাবে৷ তাই পৃথক রেলডিভিশন গঠন করা সম্ভব নয়৷ কিন্তু তিনি মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন রেলের আধিকারিকদের নির্দেশ দেবেন যাতে ত্রিপুরার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়৷
বাংলাদেশের সাথে যোগাযোগের গেইটওয়ে হতে পারে সাব্রুম৷ তাই সাব্রুম রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য রেলওয়ে আধিকারিকদের তিনি নির্দেশ দেবেন বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন৷ এদিকে, রেলমন্ত্রী আগরতলা-দিল্লি সরাসরি রেল পরিষেবার আরো মানোন্নয়ন করা হবে বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন৷ পাশাপাশি নতুন কোচের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন৷
আগরতলা সংযোজন ঃ বুধবার মহাকরণে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার সন্দীপ কুমার সপার্ষদ পরিবহনমন্ত্রীর সাথে দেখা করেছেন৷ পরিবহনমন্ত্রীর সাথে বৈঠকে তিনি জানিয়েছেন, সাব্রুম পর্যন্ত রেলসম্প্রসারণের কাজ যথা সময়ে শেষ করার চেষ্টা করা হচ্ছে৷ সাব্রুম পর্যন্ত দুটি সুড়ঙ্গ রয়েছে৷ যার একটি দৈর্ঘ্য ৭০০ মিটার অপরটির দৈর্ঘ্য ৩০০ মিটার৷ মূলত, বিলোনিয়া থেকে জুলাইবাড়ি এবং গর্জি থেকে বিলোনিয়া যাওয়ার পথে এই সুড়ঙ্গ দুটি রয়েছে৷ এদিকে, সাব্রুম পর্যন্ত রেল সম্প্রসারণে ধাপে ধাপে সিআরএস করা যায় কিনা সে বিষয়টিও পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে ভেবে দেখছে বলে তিনি পরিবহনমন্ত্রীকে জানিয়েছেন৷ আগামী মার্চের মধ্যে গর্জি পর্যন্ত সিআরএস সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷ এদিকে, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত একটি ট্রেনই পাঁচটি বগি নিয়ে দুইবার আসা যাওয়া করবে৷ পরিবহনমন্ত্রী রেলওয়ে আধিকারিকদের বলেন, উদয়পুর থেকে সরাসরি ধর্মনগর পর্যন্ত রেল চালানো সম্ভব হলে তা রাজ্যবাসীর আরো উপকারে আসত৷ রেলওয়ে আধিকারিকরা এবিষয়ে আগামীদিনে পদক্ষেপ নেওয়া হবে বলে পরিবহনমন্ত্রীকে জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top