News Flash

  • Home
  • Uncategorized
  • রেশনের জন্য চাষীদের কাছ থেকে ত্রিপুরাকে চাল ক্রয়ের সম্মতি কেন্দ্রের

রেশনের জন্য চাষীদের কাছ থেকে ত্রিপুরাকে চাল ক্রয়ের সম্মতি কেন্দ্রের

অভিজিৎ রায়চৌধুর৷৷ নয়াদিল্লি, ১৮ জানুয়ারী৷৷ ত্রিপুরার চাষীদের কাছ থেকে দশ হাজার মেট্রিক টন চাল ক্রয় করে

বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ানের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ানের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

গণবন্টন ব্যবস্থা তথা রেশনে সরবরাহ করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ দীর্ঘদিন ধরেই ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে এই প্রস্তাব দেওয়া হচ্ছিল যাতে রাজ্যের চাষীদের কাছ থেকে চাল ক্রয় করে রেশনে সরবরাহ করা হয়৷ শেষ পর্যন্ত বুধবার নয়াদিল্লীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এই বিষয়ে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী রাম বিলাস পাশোয়ান৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে যে চাল ক্রয় করবে রাজ্য সরকার তার মূল্য কেন্দ্রীয় সরকার মিটিয়ে দেবে৷
এদিন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী রাম বিলাস পাশোয়ানের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যের চাষীদের কাছ থেকে চাল ক্রয় করার বিষয়ে সম্মতি প্রদানের দাবী জানান৷ মুখ্যমন্ত্রীর এই দাবীতে পত্রপাঠ সম্মতি দিয়ে দেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী৷ পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারীকদের নির্দেশ দিয়েছেন এই বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য৷ এরই সাথে তিনি মুখ্যমন্ত্রীকে বলেছেন রাজ্যে ধান ভাঙার মিলের সংখ্যা বাড়ানোর জন্য৷ কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন আগামী এপ্রিল থেকে রাজ্যে গম সরবরাহ করা হবে৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন যাতে প্রতিমাসে জনপ্রতি দশ কেজি করে চাল দুই টাকা দরে সরবরাহ করার জন্য৷ বর্তমানে যার দর প্রতি কেজি তিন টাকা৷ রাজ্যে বর্তমানে তিন লক্ষ মেট্রিক টন খাদ্যশষ্যের প্রয়োজন জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী৷ এফসিআই এই খাদ্যশষ্য সরবরাহ করছে রাজ্যকে৷
এদিকে, বর্তমানে দেশের ষোলটি রাজ্যে কৃষকদের কাছ থেকে চাল ক্রয় করে গণবন্টন ব্যবস্থায় সরবরাহ করা হচ্ছে৷ সংশ্লিষ্ট রাজ্যগুলি এই চাল ক্রয় করছে৷ পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার ক্রয় করা চালের মূল্য রাজ্যগুলিকে দিয়ে দিচ্ছে৷ এই ব্যবস্থা ১৯৯৭-৯৮ অর্থবছরে চালু হয়েছিল৷ তাতে স্থানীয় কৃষকরা যেমন একটি নির্দিষ্ট স্থানে তাদের ফসল বিক্রি করতে পারছেন, তেমনি গণবন্টন ব্যবস্থার জন্য চাল সরবরাহ করার ক্ষেত্রে যে পরিবহণ ব্যয় হতো তাতে অনেকটাই রেহাই মিলবে৷ সেই সঙ্গে স্থানীয় চাল রেশনে পেলে ভোক্তারা তাদের নিজস্ব স্বাদও পাবেন৷ এই প্রকল্পে রাজ্য সরকার সরাসরি খাদ্য শষ্য ক্রয় করবে, মজুত করবে এবং প্রয়োজন অনুসারে গণবন্টন ব্যবস্থায় রেশনে সরবরাহ করবে ভোক্তাদের জন্য৷ তাছাড়া গণবন্টন ব্যবস্থায় অন্যান্য প্রকল্পেও এই চাল বিলিবন্টন করা যাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top