News Flash

  • Home
  • Uncategorized
  • এফসিআই’র গোদাম থেকে চাল পাচারের চেষ্টা ঘিরে চাঞ্চল্য
Image

এফসিআই’র গোদাম থেকে চাল পাচারের চেষ্টা ঘিরে চাঞ্চল্য

riceনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ এফসিআই এর গোদাম থেকে রাজ্যের নিজস্ব গোদামে সরবরাহ করার আগেই চাল পাচার৷ ঘটনাটি ঘটল শহরতলীর নন্দননগর এফসিআই গোদামের সামনে৷ এই ব্যাপারে পুলিশ তদন্ত করছে৷ পাশাপাশি খাদ্য ও গণবন্টন দপ্তরের আধিকারীকরাও ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করার উদ্যোগ নিয়েছে৷
সংবাদে প্রকাশ, বুধবার সকালে এফসিআই গোদামের সামনে একটি খালি ট্রাক ও একটি চাল বোঝাই ট্রাককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন৷ প্রত্যক্ষদর্শীদের নজরে বিষয়টি সন্দেহজনক বলে মনে হয়েছে৷ তাদের অভিমত বোঝাই করা ট্রাক থেকে চালের বস্তা খালি ট্রাকে বোঝাই করা হচ্ছিল৷ এই বিষয়টি প্রকাশ্যে আসতেই খবর রটে যায় এফসিআই গোদাম থেকে চাল পাচার হচ্ছে৷ খবর পেয়ে এফসিআই এর এরিয়া মেনেজার এস লাকরা ঘটনাস্থলে যান৷ তিনি জানান, এফসিআই এর তরফ থেকে হিসেব করে চাল বোঝাই করে ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে৷ এরপর তাদের আর কোন দায়িত্ব নেই৷ চাল কোথায় যাচ্ছে, কোথায় কি হচ্ছে সেসব দেখার দায়িত্ব রাজ্য সরকারের খাদ্য ও গণবন্টন দপ্তরের বিষয়৷ খবর দেওয়া হয় খাদ্য ও গণবন্টন দপ্তরের আধিকারীকদের৷ তারা গিয়ে গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন৷ এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জি বি ফাঁড়ির পুলিশ৷ পুলিশ দুটি ট্রাক (টিআর-০১-এস-১৫৩৫ এবং টিআর-০১-ডি-১৬১৯) এর কাগজপত্র পরীক্ষা করে দেখেছে৷ চালকদের সাথে কথা বলেছে৷ এখনও গোটা বিষয়টি পরিস্কার হয়নি৷ মূলত চাল পাচার হয়েছে কি না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top