News Flash

  • Home
  • Uncategorized
  • সপার সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছেই, ঘোষণা দু-এক দিনেই : গুলাম নবি আজাদ

সপার সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছেই, ঘোষণা দু-এক দিনেই : গুলাম নবি আজাদ

ghulam-nabi-azad-10-1470812236-29-1472482623লখনউ, ১৭ জানুয়ারি (হি.স.) : সাইকেল নিয়ে ফয়সালা হতেই উত্তরপ্রদেশে শাসক দল সমাজবাদি পার্টির হাত ধরতে তৈরি কংগ্রেস| পিতা পুত্রের লড়াইয়ে নির্বাচন কমিশন সপার প্রতীক পুত্র অখিলেশের অধিকারে দিতেই তাদের সঙ্গে জোটের ঘোষণা করল কংগ্রেস| মঙ্গলবার কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, মহাজোট হবে কিনা এখনই বলতে পারছি না| তবে সপার সঙ্গে জোট হচ্ছেই| অখিলেশ যাদবের নেতৃত্বেই সেই জোট লড়বে কংগ্রেসএকথা বলে আজাদ বলেন, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে| এদিকে, সমাজবাদী পার্টির কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ার সম্ভাবনা যে অত্যন্ত উজ্জ্বল তা নিজেই জানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী| তিনি বলেছেন, দু-এক দিনের মধ্যেই সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে|
কংগ্রেসের সঙ্গে আগাগোড়া জোট চেয়েছিলেন অখিলেশ যাদব | বাবা মুলায়ম সিং যাদবকে ৱুঝিয়েছেন, দুদলের জোটই ৪০৩টি আসনের ৩০০টিতে জিততে পারে| কিন্তু বারবার বাদ সেধেছেন মুলায়ম| এই পরিস্থিতিতে মুলায়মের সঙ্গে অখিলেশের কোন্দলের ওপর নজর রাখছিল ২৪ আকবর রোড| আর তলে তলে অখিলেশের সঙ্গে জোটের ব্যাপারে কথাবার্তা চলছিল| সোমবার দলের রাশ কার হাতে তা সিদ্ধান্ত হতেই প্রকাশ্যে সপার দিকে হাত বাড়িয়ে দিল কংগ্রেস| কংগ্রেসও এই সওদা চেয়েছিল, কারণ এতেই তাদের লাভ| খুব সম্ভবত কংগ্রেসকে ৭৫-৮০টা আসন ছাড়বে সপা| গোবলয়ে উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রতিপত্তি গেছে বহুকাল হল| প্রচারের দায়িত্বে ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে এনেও বিশেষ লাভ হচ্ছে না| এ যাত্রায় দলের হারানো গরিমা ফিরবে না, তা কার‌্যত মেনে নিয়ে জোটের রাজনীতির পথ দেখছে তারা|
এদিকে, আগেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে কংগ্রেস| জোট হওয়ার সম্ভাবনা প্রকট হতেই শীলা দীক্ষিত বলেন, কংগ্রেস-সপা জোট হলে আমরা প্রার্থী প্রত্যাহার করে নেব| এক সঙ্গে দুজনকে মুখ্যমন্ত্রী প্রার্থী করা যায় না| সপা-কংগ্রেস জোট হলে উত্তরপ্রদেশের লাভ| হাইকম্যান্ড যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেব| খুব সম্ভবত ৱুধবারই দুদলের জোট ঘোষণা হয়ে যাবে|
অখিলেশের ঘনিষ্ঠ রামগোপাল যাদবের আশা, বৃহত্তর ধর্মনিরপেক্ষ জোট গডে উঠবে| তিনি বলেছেন, কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে অখিলেশই সিদ্ধান্ত নেবেন| এবার অখিলেশই জোটের ব্যাপারে সুষ্পষ্ট বার্তাই দিলেন বলে মনে করা হচ্ছে|
জোট পরিস্থিতি পরিস্কˆার হতেই এবার একই সঙ্গে প্রচারসভায় দেখা যাবে রাহুল-আখিলেশকে| অন্যদিকে, রাহুলের বোন প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধে উত্তরপ্রদেশের জেলায় জেলায় ঘুরে প্রচার করবেন অখিলেশের সাংসদ স্ত্রী ডিম্পল|
অন্যদিকে পিতা পুত্রের লড়াইয়ে সর্বশেষ পরিস্থিতিবাবাকে লড়াইয়ে টেক্কা দিলেও অখিলেশ জানিয়েছেন, মুলায়মকে সঙ্গে নিয়েই তিনি চলবেন| তাঁর কথায় মুলায়ম সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা| একই সঙ্গে তিনি তাঁর বাবাও| এই সম্পর্ক অবিচ্ছেদ্য| মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় এ কথা জানিয়েছেন অখিলেশ| তিনি বলেছেন, এখন তাঁর লক্ষ্য, রাজ্যে ফের সমাজবাদী পার্টির সরকার গঠন | এজন্য তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top