News Flash

  • Home
  • Uncategorized
  • আম্মার মৃতু্যতে সিবিআই তদন্তের প্রয়োজন নেই, পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে
Image

আম্মার মৃতু্যতে সিবিআই তদন্তের প্রয়োজন নেই, পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে

supreme courtনয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃতু্যতে সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই| বৃহস্পতিবার পরিষ্কার করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট| আম্মার মৃতু্য নিয়ে বেশ কিছুদিন ধরেই জলঘোলা হচ্ছিল তামিল রাজনীতিতে| জয়ললিতার মৃতু্য স্বাভাবিক নয়, তদন্ত করুক সিবিআই| এই মর্মে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন বিদ্রোহী এআইএডিএমকে সাংসদ শশিকলা পুষ্পা| বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, জয়ললিতার মৃতু্যতে সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই|
বিচারপতি পি সি ঘোষ এবং আর এফ নরিমাণের বেঞ্চ এদিন জানিয়েছে, ভারতীয় সংবিধানের ৩২ নম্বর ধারার অধীনে পিটিশন দায়ের করা হয়েছে| আমরা এই পিটিশন খারিজ করছি| উল্লেখ্য, দীর্ঘদিন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর গত ৫ ডিসেম্বর রাত ১১.৪০ মিনিট নাগাদ প্রয়াত হন আম্মা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top