News Flash

  • Home
  • Uncategorized
  • ফের কেজরিওয়ালের দিকে উড়ে এল জুতো, গ্রেফতার অভিযুক্ত
Image

ফের কেজরিওয়ালের দিকে উড়ে এল জুতো, গ্রেফতার অভিযুক্ত

kejriwalরোহতক, ১ জানুয়ারি (হি.স.) : ফের দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের দিকে উড়ে এল জুতো । রবিবার পাঞ্জাবের রোহতকে প্রকাশ্য জনসভায় দিল্লির মুখ্যমন্ত্রীর দিকে ছোঁড়া হল জুতো।তবে কেজরিওয়ালের গায়ে জুতোটি লাগেনি। মঞ্চের এক কোনায় লেগে সেটি কেজরিওয়ালের থেকে একটু দূরে গিয়ে পড়ে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন আপ সুপ্রিমো ।
সামনেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। এদিন তাই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনায় মুখর ছিলেন কেজরি। ঠিক তখনই তাঁর দিকে জুতোটি ছোঁড়া হয়। এরপরেই ঘটনার পিছনে বিজেপি সমর্থকদের হাত থাকার অভিযোগ করে তিনি বলেন, ‘আমি মোদীজীকে ভিতু বলেছি। তাই তাঁর সমর্থকরা আমার দিকে জুতো ছুঁড়েছে। মোদীজী আমরাও এরকম কিছু করতেই পারি, কিন্তু আমাদের মূল্যবোধ রয়েছে। তাই সেরকম কিছু আমরা করব না।‌’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘সিবিআই হানা দিক কিংবা জুতো ছোঁড়া হোক, নোট বাতিলের সিদ্ধান্ত এবং সাহারা বিড়লা ঘুষ কেলেঙ্কারির সত্য উদঘাটন করে ছাড়ব।’
তবে এবারই প্রথম নয়, ২০১৬ সালের ১০ এপ্রিল কেজরিওয়ালের সাংবাদিক বৈঠকের সময় তাঁর দিকে জুতো ছুঁড়ে মারেন বেদ প্রকাশ নামে ২৮ বছর বয়সি এক ব্যক্তি। তিনি ‘‌আম আদমি সেনা–র সদস্য ছিলেন। সেবারও অল্পের জন্য রক্ষা পেয়ে যান কেজরি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top