নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩০ ডিসেম্বর৷৷ কমলাসাগর বিধানসভাস্থিত উত্তর কেনানিয়া গ্রামে কুড়ি লক্ষ টাকা গাঁজা বাগান ধবংস করল বিএসএফ৷ খবর সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দেবীপুর ১৫৮ নম্বর বাহিনী বিএসএফ জওয়ানরা গাঁজা অভিযান চালায়৷ বিএসএফ কমান্ডেন্ট সন্তোষ কুমারের নেতৃত্বে এই অভিযান চলে৷ কেনানিয়া পুরাতন বাজারটিলা থেকে কেনানিয়া সুকল সংলগ্ণ বিশাল এলাকা থেকে প্রায় ১০ হাজার গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়৷ জানা যায়, গাঁজা গাছ কাটার সময় বিএসএফকে লোকার লোকজন গালিগালাজ করে৷ তারপরেও বিসিএফ গাঁজা অভিযান চালায়৷ গাঁজা অভিযান থেকে কিছু জলের পাইপ উদ্ধার করে নিয়ে যায়৷এই অভিযানে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার গাঁজা গাছ নষ্ট করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী৷ এনিয়ে এলাকাবাসীর মনে ক্ষোভ বিরাজ করছে৷ এলাকাবাসীর অভিযোগ বিএসএফ তাদের পেটে লাথি মেরেছে৷ এই ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই ধরনের অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে৷
কমলাসাগরে কুড়ি লক্ষ টাকার গাঁজা বাগিচা ধবংস, বুক চাপড়ে আর্তনাদ বেআইনী চাষীদের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















