News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগরে কুড়ি লক্ষ টাকার গাঁজা বাগিচা ধবংস, বুক চাপড়ে আর্তনাদ বেআইনী চাষীদের
Image

কমলাসাগরে কুড়ি লক্ষ টাকার গাঁজা বাগিচা ধবংস, বুক চাপড়ে আর্তনাদ বেআইনী চাষীদের

marizuanaনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩০ ডিসেম্বর৷৷ কমলাসাগর বিধানসভাস্থিত উত্তর কেনানিয়া গ্রামে কুড়ি লক্ষ টাকা গাঁজা বাগান ধবংস করল বিএসএফ৷ খবর সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দেবীপুর ১৫৮ নম্বর বাহিনী বিএসএফ জওয়ানরা গাঁজা অভিযান চালায়৷  বিএসএফ কমান্ডেন্ট  সন্তোষ কুমারের নেতৃত্বে এই অভিযান চলে৷ কেনানিয়া পুরাতন বাজারটিলা থেকে কেনানিয়া সুকল সংলগ্ণ বিশাল এলাকা থেকে প্রায় ১০ হাজার গাঁজা গাছ কেটে  আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়৷ জানা যায়, গাঁজা গাছ কাটার সময় বিএসএফকে লোকার লোকজন গালিগালাজ করে৷ তারপরেও বিসিএফ গাঁজা অভিযান চালায়৷ গাঁজা অভিযান থেকে কিছু জলের পাইপ উদ্ধার করে নিয়ে যায়৷এই অভিযানে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার গাঁজা গাছ নষ্ট করা  হয় বলে জানিয়েছেন এলাকাবাসী৷ এনিয়ে এলাকাবাসীর মনে ক্ষোভ বিরাজ করছে৷ এলাকাবাসীর অভিযোগ বিএসএফ তাদের পেটে লাথি মেরেছে৷ এই ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই ধরনের অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top