News Flash

  • Home
  • Uncategorized
  • এআইএডিএমকে -র জেনারেল সেক্রেটারি হলেন শশীকলা
Image

এআইএডিএমকে -র জেনারেল সেক্রেটারি হলেন শশীকলা

চেন্নাই, ২৯ ডিসেম্বর (হি.স.) : দলীয় দাবি মেনে আম্মার বান্ধবী শশীকলাকেই নেত্রী মেনে নিল এআইএডিএমকে | সদ্য প্রয়াত জয়ললিতার জায়গায় দলের জেনারেল সেক্রেটারি পদে বসানো হল শশীকলাকে| বৃহস্পতিবার চেন্নাইয়ের ভানাগারামের শ্রী ভারু কল্যাণম মণ্ডপমে অনুষ্ঠিত এআইএডিএমকে -র জেনেরাল কাউন্সিলের বৈঠকে দলের জেনেরাল সেক্রেটারি হিসেবে শশীকলাকে নির্বাচিত করার জন্য সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয়| ২ জানুয়ারি সরকারিভাবে এই দায়িত্ব নেবেন চিন্নাম্মা |
যদিও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না শশীকলা| আজ দলের সভাপতি ই মুধুসূধাননের নেতৃত্বে এই বৈঠকে দলের নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পিনরেসলভম| সেখানে সর্বসম্মতিক্রমে শশীকলাকে দলের জেনারেল সেক্রেটারি করা হয়| বৈঠকের পর জয়ললিতার বাসভবনে গিয়ে শশীকলাকে দলীয় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী |
গত ৩৩ বছর ধরে জয়ললিতার পাশে থাকার কারণে দলের কর্মীদের খুব ভালোভাবে চেনেন বলেই তাঁকে এই আসনে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়| মুখ্যমন্ত্রী পনিরসেলভাম জানিয়েছেন, জয়ললিতার মধ্যে যেমন এম জি আরকে দেখা যেত, তেমনি শশিকলার মধ্যে জয়ললিতাকে দেখা যায়|
খবর, এই নিয়োগের জন্য দলীয় সংবিধানের কিছু পরিবর্তন আনা হতে পারে| নিয়ম অনুযায়ী, এআইএডিএমকের সাধারণ সম্পাদক পদে বসতে হলে অন্তত টানা পাঁচ বছর দলের সদস্য থাকতে হবে| ২০১১ সালে শশিকলা এবং তাঁর স্বামী এম নটরাজন সহ ১৩ জনকে দল থেকে বহিষ্কার করেন জয়ললিতা| প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর ২০১২ সালের মার্চে শুধু শশিকলাকে ফিরিয়ে নেন নেত্রী| যদিও এর পর থেকে দলে তাঁর কোনও সরকারি পদ ছিল না| তবে জুনে দলের পার্টি একজিকিউটিভ বৈঠকে আম্মার সঙ্গে হাজির ছিলেন শশিকলা|-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top