News Flash

  • Home
  • Uncategorized
  • রিজার্ভ ব্যাঙ্কের নয়া ডেপুটি গভর্নর হলেন ভিরাল আচার‌্য
Image

রিজার্ভ ব্যাঙ্কের নয়া ডেপুটি গভর্নর হলেন ভিরাল আচার‌্য

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসেবে ভিরাল আচার‌্যকে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার| প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের মত তিনিও শিক্ষা জগতের লোক| আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে যোগ দেওয়ার আগে ২০০৮ সাল থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেস-র অধ্যাপক ছিলেন| বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লেখা রয়েছে ব্যাঙ্কের নীতি প্রোনয়ন, কর্পোরেট ফিনান্স, ঋণের ঝুঁকি, কর্পোরেট ঋণের মূল্যায়ণে ভিরাল আচার‌্যের আগ্রহ রয়েছে| তাঁর লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে নানা বিখ্যাত পত্রিকায়| সম্প্রতি তিনি রাইজিং স্টার ইন ফিনান্স অ্যাওয়ার্ডও পেয়েছেন| বিশ্বনাথন, এসএস মুন্দ্রা, আর গান্ধীর সঙ্গে চতুর্থ ডেপুটি গভর্নর হিসেবে তিনি উর্জিত প্যাটেলকে সহায়তা করবেন| মু্ন্দ্রা এবং গান্ধী রঘুরাম রাজনের অধীনে কাজ করেছেন| উর্জিতের জমানায় নিয়োগ করা হয়েছে বিশ্বনাথনকে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top