News Flash

  • Home
  • Uncategorized
  • মৌসুমীকে ধর্ষণের পর হত্যা, ফিঙ্গার প্রিন্টের সূত্রে গ্রেপ্তার ছোট ভাই
Image

মৌসুমীকে ধর্ষণের পর হত্যা, ফিঙ্গার প্রিন্টের সূত্রে গ্রেপ্তার ছোট ভাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের কলেজটিলা সংলগ্ণ মডার্ন ক্লাবের কাছে ভাড়া বাড়িতে দুইমাসাধিককাল আগে কলেজ পড়ুয়া ছাত্রী হত্যাকান্ডে জড়িত তারই নাবালক ভাইকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ৷  প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল কলেজ পড়ুয়া মৌসুমী সরকার আত্মহত্যা করেছে৷ পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলাই গ্রহণ করেছিল৷ ময়না তদন্তের রিপোর্টে  স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে মৌসুমী আত্মহত্যা করেনি৷ তাকে বলৎকার করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ আর এই হত্যাকান্ডে তারই ছোট ভাই আগরতলায় একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র জড়িত রয়েছে৷ সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই পুলিশ তেলিয়ামুড়ার নেতাজী নগরস্থিত তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়৷ সে নাবালক হওয়ায় আদালত থেকে তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে৷ বোনকে বলৎকার করে প্রমাণ লোপাটের জন্য প্রাণে মেরে ফেলার চাঞ্চল্যকর ঘটনার সংবাদে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি এব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়েছে বলেছেন ময়না তদন্তের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মৌসুমী সরকার আত্মহত্যা করেনি এধরনের কোন প্রমাণ নেই৷ তাকে বলৎকার করে হত্যা করা হয়েছে৷ এমনকি জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত মৌসুমীর নাবালক ভাই তা স্বীকার করে নিয়েছে৷ এধরনের ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার নেতাজী নগর এলাকাতেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷ এই ধরনের ঘটনাকে সামাজিক  জঘন্যতম ব্যাভিচার বলে উল্লেখ করেছেন অনেকেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top