News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুন্দরলাল পটওয়া, শোকপ্রকাশ শিবরাজের
Image

প্রয়াত মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুন্দরলাল পটওয়া, শোকপ্রকাশ শিবরাজের

ভোপাল, ২৮ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা সুন্দরলাল পটওয়া| ৱুধবার সকালে ভোপালের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে প্রবীণ এই বিজেপি নেতার বয়স হয়েছিল ৯২ বছর| বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতাজনিত কারণে ভুগছিলেন তিনি| বনসল হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. এস ত্রিবেদী বলেছেন, ৱুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হন সুন্দরলাল পটওয়া| তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিত্সা চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| প্রবীণ বিজেপি নেতার মৃতু্যতে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বাণ|
১৯২৪ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন সুন্দরলাল পটওয়া| তিনি দু’বার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন| এছাড়া ১৯৭৭ সালে কংগ্রেস প্রার্থী কমল নাথকে পরাজিত করে লোকসভার সদস্য হয়েছিলেন সুন্দরলাল পটওয়া| তাঁর মৃতু্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বাণ|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top