News Flash

  • Home
  • Uncategorized
  • নয় দফা দাবীতে গকুলনগর পঞ্চায়েতে ডেপুেটেশন মসজিদ কমিটির
Image

নয় দফা দাবীতে গকুলনগর পঞ্চায়েতে ডেপুেটেশন মসজিদ কমিটির

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৭ ডিসেম্বর৷৷ নয় দফা দাবিতে গকুল নগরে পঞ্চায়েতের সচিবের কাছে ডেপুটেশান প্রদান করল গকুলনগর মসজিদ কমিটি৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, স্থানীয় মসজিদের পবিত্রতা রক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ ওয়াক অফ বোর্ডের  সম্পত্তি জবর দখল করা চলবে না, কবরস্থানের মদ্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্তা করা, পানীয় জলের ব্যবস্থা করা প্রভৃতি৷ পঞ্চায়েত সচিব দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবেন বলে গকুলনগর জামে মসজিদ কমিটির কর্মকর্তাদের আশ্বস্ত করেন৷ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত না হলে মসজিদ কমিটি বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top